৪৬ (ma go eto dine mane hachchhe)

              মা গো, এতদিনে মনে হচ্ছে যেন

                                   টলেছে আসন তাঁহার।

                              ওই আসছে, আসছে, আসছে।

                        যা বহু দূরে, যা লক্ষ যোজন দূরে,

                                  যা চন্দ্রসূর্য পেরিয়ে,

                              ওই আসছে, আসছে, আসছে--

                                  কাঁপছে আমার বক্ষ ভূমিকম্পে।

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দু:খ দিয়ে মেটাব দু:খ তোমার
Songs
                               দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার।
                                           স্নান করাব অতল জলে
                                                 বিপুল বেদনার।
                               মোর সংসার দিব যে জ্বালি,
                             শোধন হবে এ মোহের কালি--
                                  মরণব্যথা দিব তোমার
                                        চরণে উপহার॥
আরো দেখুন
কোথায় আলো
Songs
কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
     রয়েছে দীপ না আছে শিখা,
     এই কি ভালে ছিল রে লিখা--
ইহার চেয়ে মরণ সে যে ভালো।
বিরহানলে প্রদীপখানি জ্বালো।
বেদনাদূতী গাহিছে, "ওরে প্রাণ,
তোমার লাগি জাগেন ভগবান।
     নিশীথে ঘন অন্ধকারে
     ডাকেন তোরে প্রেমাভিসারে,
দুঃখ দিয়ে রাখেন তোর মান।
তোমার লাগি জাগেন ভগবান।'
গগনতল গিয়েছে মেঘে ভরি,
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
     এ ঘোর রাতে কিসের লাগি
     পরান মম সহসা জাগি
এমন কেন করিছে মরি মরি।
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
বিজুলি শুধু ক্ষণিক আভা হানে,
নিবিড়তর তিমির চোখে আনে।
     জানি না কোথা অনেক দূরে
     বাজিল প্রাণ গভীর সুরে,
সকল গান টানিছে পথপানে।
নিবিড়তর তিমির চোখে আনে।
কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
     ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া,
     সময় গেলে হবে না যাওয়া,
নিবিড় নিশা নিকষঘন কালো।
পরান দিয়ে প্রেমের দীপ জ্বালো।
আরো দেখুন
এ তো খেলা নয়, খেলা নয়
Songs
এ তো খেলা নয়, খেলা নয়।
এ যে হৃদয়-দহন-জ্বালা, সখী।
এ যে, প্রাণভরা ব্যাকুলতা,
গোপন মর্মের ব্যথা,
এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা।
কে যেন সতত মোরে
ডাকিয়ে আকুল করে,
যাই যাই করে প্রাণ, যেতে পারি নে।
যে কথা বলিতে চাহি,
তা বুঝি বলিতে নাহি,
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।
আরো দেখুন