৪৭ (ghano kalo megh tar pichhane)

             ঘন কালো মেঘ তাঁর পিছনে,

                                    চারি দিকে বিদ্যুৎ চমকে।

                            অঙ্গ ঘিরে ঘিরে তাঁর

                                        অগ্নির আবেষ্টন,

                                  যেন শিবের ক্রোধানলদীপ্তি।

                            তোর মন্ত্রবাণী ধরি কালীনাগিনীমূর্তি

                                  গর্জিছে বিষনিশ্বাসে,

                                      কলুষিত করে তাঁর পুণ্যশিখা।

রাগ: সাহানা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার মিলন-হাওয়ায়
Songs
     এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে।
          ধরা দেবার খেলা এবার খেলতে হবে॥
     ওগো পথিক, পথের টানে    চলেছিলে মরণ-পানে,
          আঙিনাতে আসন এবার মেলতে হবে॥
মাধবিকার কুঁড়িগুলি আনো তুলে--মালতিকার মালা গাঁথো নবীন ফুলে।
     স্বপ্নস্রোতে ভিড়বি পারে,    বাঁধবি দুজন দুইজনারে,
          সেই মায়াজাল হৃদয় ঘিরে ফেলতে হবে॥
আরো দেখুন
আর নহে, আর নহে
Songs
আর নহে, আর নহে।
বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে।
লগ্ন গেল বয়ে, সকল আশা লয়ে—
এ কোন্ প্রদীপ জ্বালো! এ-যে বক্ষ আমার দহে।
আমার কানন মরু হল—
আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো।
কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো—
ভাঙা ডালি ভরো।
মিলনমালার কন্টকভার কন্ঠে কি আর সহে॥
আরো দেখুন
গানগুলি মোর শৈবালেরই
Songs
        গানগুলি মোর শৈবালেরই দল--
    ওরা     বন্যাধারায় পথ যে হারায়
            উদ্দাম চঞ্চল॥
ওরা    কেনই আসে যায় বা চ'লে,     অকারণের হাওয়ায় দোলে--
        চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল॥
ওদের   সাধন তো নাই--     কিছু     সাধন তো নাই,
ওদের   বাঁধন তো নাই--     কোনো     বাঁধন তো নাই।
            উদাস ওরা উদাস করে     গৃহহারা পথের স্বরে,
                ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলোমল।
আরো দেখুন