১১৭ (paye pori shono bhai gaiye)

              পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে,

          মোদের     পাড়ার থোড়া   দূর দিয়ে যাইয়ে॥

হেথা     সা রে গা মা -গুলি     সদাই     করে চুলোচুলি,

              কড়ি কোমল কোথা   গেছে তলাইয়ে॥

                        হেথা আছে তাল-কাটা বাজিয়ে--

                             বাধাবে সে কাজিয়ে।

                                  চৌতালে ধামারে

                             কে কোথায় ঘা মারে--

           তেরে-কেটে মেরে-কেটে   ধাঁ-ধাঁ-ধাঁইয়ে॥

রাগ: বাউল

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ৬ ভাদ্র, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৩ অগাস্ট, ১৯৩৫

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ঠাকুরমশয়, দেরি না সয়
Songs
                  ঠাকুরমশয়, দেরি না সয়--
                    তোমার আশায় সবাই ব'সে।
                    শিকারেতে হবে যেতে,
                    মিহি কোমর বাঁধ ক'ষে!
                    বন বাদাড় সব ঘেঁটেঘুঁটে,
                    আমরা মরি খেটেখুটে,
                    তুমি কেবল লুটেপুটে
                    পেট পোরাবে ঠেসেঠুসে!
আরো দেখুন
বোলো না, বোলো না
Songs
          বোলো না, বোলো না, বোলো না,
          আমি দয়াময়ী।
মিথ্যা, মিথ্যা, মিথ্যা। বোলো না।
এ কারাপ্রাচীরে শিলা আছে যত
নহে তা কঠিন আমার মতো।
          আমি দয়াময়ী!
     মিথ্যা, মিথ্যা, মিথ্যা।
আরো দেখুন
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার
Songs
          মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে–
          যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে ।
          যায় যে জনা সেই শুধু যায়,   ফুল ফোটা তো ফুরোয় না হায়–
          ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে ।।
          যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান–
          এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান ।
          পুষ্পবনের ছায়ায় ঢেকে    এই আশা তাই গেলেম রেখে–
          আগুন-ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আষাঢ় এসে ।।
আরো দেখুন