১১৬ (amader pakbe na chul go)

আমাদের    পাকবে না চুল গো -- মোদের পাকবে না চুল।

    আমাদের    ঝরবে না ফুল গো -- মোদের ঝরবে না ফুল।

আমরা    ঠেকব না তো কোনো শেষে,  ফুরোয় না পথ কোনো দেশে রে,

আমাদের    ঘুচবে না ভুল গো -- মোদের ঘুচবে না ভুল।

    আমরা    নয়ন মুদে করব না ধ্যান    করব না ধ্যান।

    নিজের    মনের কোণে খুঁজব না জ্ঞান    খুঁজব না জ্ঞান।

        আমরা    ভেসে চলি স্রোতে স্রোতে    সাগর-পানে শিখর হতে রে,

        আমাদের    মিলবে না কূল গো-- মোদের মিলবে না কূল॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1915

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

একলা ব'সে হেরো
Songs
একলা ব'সে হেরো তোমার ছবি    এঁকেছি আজ বাসন্তী রঙ দিয়া।
খোঁপার ফুলে একটি মধুলোভী   মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া ॥
সমুখ-পানে বালুতটের তলে    শীর্ণ নদী শ্রান্তধারায় চলে,
বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে   উঠিছে স্পন্দিয়া ॥
মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দুটি    ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে,
প্রজাপতির দল যেখানে জুটি    রঙ ছড়ালো প্রফুল্ল রঙ্গনে।
তপ্ত হাওয়ায় শিথিলমঞ্জরী গোলকচাঁপা একটি দুটি করি
পায়ের কাছে পড়ছে ঝরি ঝরি    তোমারে নন্দিয়া ॥
ঘাটের ধারে কম্পিত ঝাউশাখে    দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলি,
আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে তোমার কোলে সুবর্ণ-অঞ্জলি।
বনের পথে কে যায় চলি দূরে-- বাঁশির ব্যথা পিছন-ফেরা সুরে
তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে ঘুরে    ফিরিছে ক্রন্দিয়া ॥
আরো দেখুন
নয়ন তোমারে
Songs
     নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
     হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত         ধায় দশ দিশে পাগলের মতো,
     স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ,  তুমি আছ তার আছে তব স্নেহ--
     নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,সমুখে অনন্ত জীবনবিস্তার--
     কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে ॥
জানি শুধু তুমি আছ তাই আছি,    তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
     যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর      লোকলোকান্তরে যুগযুগান্তর--
     তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে ॥
আরো দেখুন
কোন্ খেলা যে
Songs
              কোন্‌ খেলা যে খেলব কখন্‌ ভাবি বসে সেই কথাটাই--
তোমার     আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥
              শিশির-ভেজা সকালবেলা   আজ কি তোমার ছুটির খেলা--
              বর্ষণহীন মেঘের মেলা   তার সনে মোর মনকে ভাসাই ॥
তোমার     নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী--
              ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি।
              সে দিন যেন তোমার ডাকে   ঘরের বাঁধন আর না থাকে--
              অকাতরে পরানটাকে   প্রলয়দোলায় দোলাতে চাই ॥
আরো দেখুন