১১৮ (o bhai kanai)

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ।

তিনটে-চারটে পাস করেছি, নই নিতান্ত মুক্‌খ॥

তুচ্ছ সা-রে-গা-মা'য়     আমায়    গলদ্‌ঘর্ম ঘামায়।

     বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম--

              এই বড়ো মোর দুঃখ কানাই রে,

                   এই বড়ো মোর দুঃখ॥

বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে,

হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে।

কণ্ঠখানার জোর আছে তাই    লুকিয়ে গাইতে ভরসা না পাই--

     স্বয়ং প্রিয়া বলেন, 'তোমার গলা বড়োই রুক্ষ'

          এই বড়ো মোর দুঃখ কানাই রে,

                   এই বড়ো মোর দুঃখ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ ভাদ্র, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯৩৫

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে কাঁদনে হিয়া
Songs
যে কাঁদনে হিয়া কাঁদিছে   সে কাঁদনে সেও কাঁদিল।
যে বাঁধনে মোরে বাঁধিছে   সে বাঁধনে তারে বাঁধিল॥
পথে পথে তারে খুঁজিনু,   মনে মনে তারে পূজিনু,
সে পূজার মাঝে লুকায়ে   আমারেও সে যে সাধিল॥
এসেছিল মন হরিতে   মহাপারাবার পারায়ে।
ফিরিল না আর তরীতে,   আপনারে গেল হারায়ে।
তারি আপনারই মাধুরী   আপনারে করে চাতুরী,
ধরিবে কি ধরা দিবে সে   কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল॥
আরো দেখুন
সেদিন দুজনে দুলেছিনু
Songs
     সেদিন দুজনে দুলেছিনু বনে,     ফুলডোরে বাঁধা ঝুলনা।
     সেই স্মৃতিটুকু কভু খনে খনে    যেন জাগে মনে, ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো--   আমারি  মনের প্রলাপ জড়ানো,
     আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
     যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
     দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর,    বহিব একাকী বিরহের ভার--
     বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥
আরো দেখুন
ডাকো মোরে আজি
Songs
   ডাকো মোরে আজি এ নিশীথে
     নিদ্রামগন যবে বিশ্বজগত,
   হৃদয়ে আসিয়ে নীরবে ডাকো হে
        তোমারি অমৃতে ॥
জ্বালো তব দীপ এ অন্তরতিমিরে,
বার বার ডাকো মম অচেত চিতে ॥
আরো দেখুন