১৪ (gramchhara oi ranga matir)

          গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ    আমার মন ভুলায় রে।

ওরে    কার পানে মন হাত বাড়িয়ে    লুটিয়ে যায় ধুলায় রে॥

ও যে    আমায় ঘরের বাহির করে,    পায়ে-পায়ে পায়ে ধরে--

ও যে    কেড়ে আমায় নিয়ে যায় রে    যায় রে কোন্‌ চুলায় রে।

ও যে    কোন্‌ বাঁকে কী ধন দেখাবে,    কোন্‌খানে কী দায় ঠেকাবে--

          কোথায় গিয়ে শেষ মেলে যে    ভেবেই না কুলায় রে॥

রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হাটের ধুলা সয়
Songs
              হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ।
তোমার     সুরসুরধুনীর ধারায় করাও আমায় ম্লান॥
              জাগাক তারি মৃদঙ্গরোল,   রক্তে তুলুক তরঙ্গদোল,
              অঙ্গ হতে ফেলুক ধুয়ে সকল অসম্মান--
              সব কোলাহল দিক্‌ ডুবায়ে তাহার কলতান॥
              সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা--
              সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা।
              তোমার গানের পদ্মবনে   আবার ডাকো নিমন্ত্রণে--
              তারি গোপন সুধাকণা আবার করাও পান,
              তারি রেণুর তিলকলেখা আমায় করো দান॥
আরো দেখুন
গানগুলি মোর শৈবালেরই
Songs
        গানগুলি মোর শৈবালেরই দল--
    ওরা     বন্যাধারায় পথ যে হারায়
            উদ্দাম চঞ্চল॥
ওরা    কেনই আসে যায় বা চ'লে,     অকারণের হাওয়ায় দোলে--
        চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল॥
ওদের   সাধন তো নাই--     কিছু     সাধন তো নাই,
ওদের   বাঁধন তো নাই--     কোনো     বাঁধন তো নাই।
            উদাস ওরা উদাস করে     গৃহহারা পথের স্বরে,
                ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলোমল।
আরো দেখুন
আষাঢ়, কোথা হতে
Songs
আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া।
মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া ॥
     জয়ধ্বজা ওই-যে তোমার গগন জুড়ে।
     পুব হতে কোন্‌ পশ্চিমেতে যায় রে উড়ে,
          গুরু গুরু ভেরী কারে দেয় যে সাড়া॥
নাচের নেশা লাগল তালের পাতায় পাতায়,
হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়।
     আকাশ হতে আকাশে কার ছুটোছুটি,
     বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি--
          ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া ॥
আরো দেখুন