৪২ (asharh kotha hate aj)

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া।

মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া ॥

     জয়ধ্বজা ওই-যে তোমার গগন জুড়ে।

     পুব হতে কোন্‌ পশ্চিমেতে যায় রে উড়ে,

          গুরু গুরু ভেরী কারে দেয় যে সাড়া॥

নাচের নেশা লাগল তালের পাতায় পাতায়,

হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়।

     আকাশ হতে আকাশে কার ছুটোছুটি,

     বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি--

          ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া ॥

রাগ: মিশ্র মেঘমল্লার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এসো এসো এসো
Songs
          এসো এসো  প্রাণের উৎসবে,
          দক্ষিণবায়ুর বেণুরবে॥
পাখির প্রভাতী গানে   এসো এসো পুণ্যস্নানে
          আলোকের অমৃতনির্ঝরে॥
          এসো এসো তুমি উদাসীন।
          এসো এসো তুমি দিশাহীন।
প্রিয়েরে বরিতে হবে,     বরমাল্য আনো তবে--
          দক্ষিণা দক্ষিণ তব করে॥
          দুঃখ আছে অপেক্ষিয়া দ্বারে--
          বীর, তুমি বক্ষে লহো তারে।
পথের কণ্টক দলি        এসো চলি, এসো চলি
          ঝটিকার মেঘমন্দ্রস্বরে॥
আরো দেখুন
অগ্নিশিখা, এসো এসো
Songs
     অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
                   দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ॥
আনো শক্তি, আনো দীপ্তি,   আনো শান্তি, আনো তৃপ্তি,
     আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ॥
              এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী--
              শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি।
     দুঃখরাতে মাতৃবেশে    জেগে থাকো নির্নিমেষে
              আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥
আরো দেখুন
কাছে আছে দেখিতে
Songs
        কাছে আছে দেখিতে না পাও,
তুমি    কাহার সন্ধানে দূরে যাও।
        মনের মতো কারে খুঁজে মরো,
        সে কি আছে ভুবনে--
        সে তো রয়েছে মনে।
ওগো, মনের মতো সেই তো হবে,
তুমি    শুভক্ষণে যাহার পানে চাও।
তোমার আপনার যে জন, দেখিলে না তারে।
তুমি    যাবে কার দ্বারে।
        যারে চাবে তারে পাবে না,
        যে মন তোমার আছে, যাবে তাও॥
আরো দেখুন