১২০ (amra na gan gaoyar dol)

আমরা   না-গান-গাওয়ার দল রে, আমরা   না-গলা-সাধার।

          মোদের ভৈঁরোরাগে   প্রভাতরবি রাগে   মুখ-আঁধার॥

                   আমাদের এই অমিল-কণ্ঠ-সমবায়ের চোটে

          পাড়ার কুকুর সমস্বরে,   ও ভাই,   ভয়ে ফুক্‌রে ওঠে--

                   আমরা কেবল ভয়ে মরি ধূর্জটিদাদার॥

                   মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি,

          ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি।

                   আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে

          মলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা রে

          সেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধায়॥

                   অমাবস্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা

                        কোকিলগুলোর লাগে দশম-দশা।

                        শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি,

                                  অমনি মরি মরি

                   রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ভাদ্র, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ অগাস্ট, ১৯৩৫

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অনেক দিনের শূন্যতা মোর
Songs
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে ॥
          বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
                   দিক পরানে আনি--
          ডাকো তোমার নিখিল-উৎসবে ॥
                   মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
                             খুলাও রুদ্ধদ্বার
                   পূর্ণ করো প্রণতিগৌরবে ॥
আরো দেখুন
চিনিলে না আমারে
Songs
চিনিলে না আমারে কি।
দীপহারা কোণে   আমি ছিনু অন্যমনে,   ফিরে গেলে কারেও না দেখি॥
দ্বারে এসে গেলে ভুলে   পরশনে দ্বার যেত খুলে--
মোর ভাগ্যতরী   এটুকু বাধায় গেল ঠেকি॥
ঝড়ের রাতে   ছিনু প্রহর গণি।
হায়, শুনি নাই, শুনি নাই রথের ধ্বনি   তব রথের ধ্বনি।
গুরুগুরু গরজনে কাঁপি   বক্ষ ধরিয়াছিনু চাপি,
আকাশে বিদ্যুতবহ্নি   অভিশাপ গেল লেখি॥
আরো দেখুন
মনোমোহন, গহন যামিনীশেষে
Songs
মনোমোহন, গহন যামিনীশেষে
    দিলে আমারে জাগায়ে ॥
মেলি দিলে শুভপ্রাতে সুপ্ত এ আঁখি
    শুভ্র আলোক লাগায়ে ॥
মিথ্যা স্বপনরাজি কোথা মিলাইল,
    আঁধার গেল মিলায়ে।
শান্তিসরসী-মাঝে চিত্তকমল
    ফুটিল আনন্দবায়ে ॥
আরো দেখুন