২৭২ (anek diner shunyata mor)

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে

মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে ॥

          বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী

                   দিক পরানে আনি--

          ডাকো তোমার নিখিল-উৎসবে ॥

                   মিলনশতদলে

তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।

সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,

                             খুলাও রুদ্ধদ্বার

                   পূর্ণ করো প্রণতিগৌরবে ॥

রাগ: হাম্বীর

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1334

রচনাকাল (খৃষ্টাব্দ): 1928

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বাঁধন ছেঁড়ার সাধন
Songs
বাঁধন ছেঁড়ার সাধন হবে,
ছেড়ে যাব তীর মাভৈ-রবে ॥
          যাঁহার হাতের বিজয়মালা
          রুদ্রদাহের বহ্নিজ্বালা
                   নমি নমি নমি সে ভৈরবে ॥
কালসমুদ্রে আলোর যাত্রী
শূন্যে যে ধায় দিবস-রাত্রি
          ডাক এল তার তরঙ্গেরই,
          বাজুক বক্ষে বজ্রভেরী
                   অকূল প্রাণের সে উৎসবে ॥
আরো দেখুন
ফিরে চল্
Songs
ফিরে চল্‌, ফিরে চল্‌,   ফিরে চল্‌ মাটির টানে--
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে॥
যার     বুক ফেটে এই প্রাণ উঠেছে,   হাসিতে যার ফুল ফুটেছে রে,
                        ডাক দিল যে গানে গানে॥
              দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা,
              জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা।
ওর      হৃদয়-গলা জলের ধারা   সাগর-পানে আত্মহারা রে
                        প্রাণের বাণী বয়ে আনে॥
আরো দেখুন
অজানা খনির নূতন
Songs
     অজানা খনির নূতন মণির    গেঁথেছি হার,
     ক্লান্তিবিহীনা নবীনা বীণায়    বেঁধেছি তার॥
যেমন নূতন বনের দুকূল,    যেমন নূতন আমের মুকুল,
     মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার,
তেমনি আমার নবীন রাগের    নব যৌবনে নব সোহাগের
     রাগিণী রচিয়া উঠিল নাচিয়া বীণার তার॥
     যে বাণী আমার কখনো কারেও হয় নি বলা
     তাই দিয়ে গানে রচিব নূতন নৃত্যকলা।
আজি অকারণ বাতাসে বাতাসে    যুগান্তরের সুর ভেসে আসে,
     মর্মরস্বরে বনের ঘুচিল মনের ভার।
যেমনি ভাঙিল বাণীর বন্ধ    উচ্ছ্বসি উঠে নূতন ছন্দ,
     সুরের সাহসে আপনি চকিত বীণার তার।
আরো দেখুন