14 (i am glad you)

I AM GLAD you will not wait for me with that lingering pity in your look.

        It is only the spell of the night and my farewell words, startled at their own tune of despair, which bring these tears to my eyes. But day will dawn, my eyes will dry and my heart; and there will be no time for weeping.

 

Who says it is hard to forget?

        The mercy of death works at life's core, bringing it respite from its own foolish persistence.

        The stormy sea is lulled at last in its rocking-cradle; the forest fire falls to sleep on its bed of ashes.

        You and I shall part, and the cleavage will be hidden under living grass and flowers that laugh in the sun.

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মূল্যপ্রাপ্তি
Verses
      অবদানশতক
অঘ্রাণে শীতের রাতে              নিষ্ঠুর শিশিরঘাতে
           পদ্মগুলি গিয়াছে মরিয়া--
সুদাস মালীর ঘরে                 কাননের সরোবরে
          একটি ফুটেছে কী করিয়া।
তুলি লয়ে বেচিবারে               গেল সে প্রাসাদদ্বারে,
          মাগিল রাজার দরশন--
হেনকালে হেরি ফুল               আনন্দে পুলকাকুল
          পথিক কহিল একজন,
"অকালের পদ্ম তব                আমি এটি কিনি লব,
          কত মূল্য লইবে ইহার?
বুদ্ধ ভগবান আজ                  এসেছেন পুরমাঝ
          তাঁর পায়ে দিব উপহার।'
মালী কহে, "এক মাষা             স্বর্ণ পাব মনে আশা।'
          পথিক চাহিল তাহা দিতে--
হেনকালে সমারোহে              বহু পূজা-অর্ঘ্য বহে
          নৃপতি বাহিরে আচম্বিতে।
রাজেন্দ্র প্রসেনজিৎ                উচ্চারি মঙ্গলগীত
          চলেছেন বুদ্ধদরশনে--
হেরি অকালের ফুল               শুধালেন, "কত মূল?
          কিনি দিব প্রভুর চরণে।'
মালী কহে, "হে রাজন্‌,           স্বর্ণমাষা দিয়ে পণ
          কিনিছেন এই মহাশয়।'
"দশ মাষা দিব আমি'                কহিলা ধরণীস্বামী,
          "বিশ মাষা দিব' পান্থকয়।
দোঁহে কহে "দেহো দেহো',      হার নাহি মানে কেহ--
          মূল্য বেড়ে ওঠে ক্রমাগত।
মালী ভাবে যাঁর তরে              এ দোঁহে বিবাদ করে
          তাঁরে দিলে আরো পাব কত!
কহিল সে করজোড়ে,   "দয়া করে ক্ষম মোরে--
          এ ফুল বেচিতে নাহি মন।'
এত বলি ছুটিল সে                যেথা রয়েছেন বসে
          বুদ্ধদেব উজলি কানন।
বসেছেন পদ্মাসনে                 প্রসন্ন প্রশান্ত মনে,
          নিরঞ্জন আনন্দমূরতি।
দৃষ্টি হতে শান্তি ঝরে,    স্ফুরিছে অধর-'পরে
          করুণার সুধাহাস্যজ্যোতি।
সুদাস রহিল চাহি--               নয়নে নিমেষ নাহি,
          মুখে তার বাক্য নাহি সরে।
সহসা ভূতলে পড়ি                পদ্মটি রাখিল ধরি
          প্রভুর চরণপদ্ম-'পরে।
বরষি অমৃতরাশি                   বুদ্ধ শুধালেন হাসি,
          'কহো বৎস, কী তব প্রার্থনা।'
ব্যাকুল সুদাস কহে,               "প্রভু, আর কিছু নহে,
          চরণের ধূলি এক কণা।'
আরো দেখুন
72
Verses
সংগীতের বাণীপথে
       ছন্দে গাঁথা তব নমস্কৃতি--
জাগালো অন্তরে মোর
       প্রেমরসে অভিষিক্ত গীতি।
বসন্তে কোকিল গাহে
       অলক্ষিত কোন্‌ তরুশাখে--
দূর অরণ্যের পিক
       সেই সুরে তারে ফিরে ডাকে।
আরো দেখুন
প্রশ্ন
Verses
ভগবান, তুমি যুগে যুগে দূত, পাঠায়েছ বারে বারে
                     দয়াহীন সংসারে,
তারা বলে গেল "ক্ষমা করো সবে', বলে গেল "ভালোবাসো--
                     অন্তর হতে বিদ্বেষবিষ নাশো'।
বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির-দ্বারে
আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।
আমি-যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে
               হেনেছে নিঃসহায়ে,
আমি-যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে
               বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে
আমি-যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে
কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।
কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,
                 অমাবস্যার কারা
লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে,
                 তাই তো তোমায় শুধাই অশ্রুজলে--
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।
আরো দেখুন