Stray Birds (WE COME nearest to the great)

57

WE COME nearest to the great when we are great in humility.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আদিতম
Verses
কে আমার ভাষাহীন অন্তরে
চিত্তের মেঘলোকে সন্তরে,
          বক্ষের কাছে থাকে তবুও সে রয় দূরে,
                   থাকে অশ্রুত সুরে।
ভাবি বসে, গাব আমি তারই গান--
চুপ করে থাকি সারা দিনমান,
          অকথিত আবেগের ব্যথা সই।
                   মন বলে, কথা কই কথা কই!
চঞ্চল শোণিতে যে
সত্তার ক্রন্দন ধ্বনিতেছে
অর্থ কী জানি তাহা,
আদিতম আদিমের বাণী তাহা।
ভেদ করি ঝঞ্ঝার আলোড়ন
ছেদ করি বাষ্পের আবরণ
চুম্বিল ধরাতল যে আলোক,
স্বর্গের সে বালক
                   কানে তার বলে গেছে যে কথাটি
তারই স্মৃতি আজো ধরণীর মাটি
          দিকে দিকে বিকাশিছে ঘাসে ঘাসে--
তারই পানে চেয়ে চেয়ে
          সেই সুর কানে আসে।
     প্রাণের প্রথমতম কম্পন
অশথের মজ্জায় করিতেছে বিচরণ,
          তারই সেই ঝংকার ধ্বনিহীন--
আকাশের বক্ষেতে কেঁপে ওঠে নিশিদিন;
     মোর শিরাতন্তুতে বাজে তাই;
     সুগভীর চেতনার মাঝে তাই
          নর্তন জেগে ওঠে অদৃশ্য ভঙ্গিতে
                   অরণ্যমর্মর-সংগীতে।
                             ওই তরু ওই লতা ওরা সবে
                             মুখরিত কুসুমে ও পল্লবে--
                   সেই মহাবাণীময় গহনমৌনতলে
                             নির্বাক স্থলে জলে
                             শুনি আদি-ওংকার,
                   শুনি মূক গুঞ্জন অগোচর চেতনার।
                             ধরণীর ধূলি হতে তারার সীমার কাছে
                             কথাহারা যে ভুবন ব্যাপিয়াছে
                                      তার মাঝে নিই স্থান,
                             চেয়ে-থাকা দুই চোখে বাজে ধ্বনিহীন গান।
আরো দেখুন
44
Verses
আমার মুখের কথা তোমার
            নাম দিয়ে দাও ধুয়ে,
আমার নীরবতায় তোমার
            নামটি রাখো থুয়ে।
রক্তধারার ছন্দে আমার
            দেহবীণার তার
বাজাক আনন্দে তোমার
            নামেরি ঝংকার।
ঘুমের 'পরে জেগে থাকুক
            নামের তারা তব
জাগরণের ভালে আঁকুক
            অরুণলেখা নব।
সব আকাঙক্ষা-আশায় তোমার
            নামটি জ্বলুক শিখা।
সকল ভালোবাসায় তোমার
            নামটি রহুক লিখা।
সকল কাজের শেষে তোমার
            নামটি উঠুক ফ'লে,
রাখব কেঁদে হেসে তোমার
            নামটি বুকে কোলে।
জীবনপদ্মে সংগোপনে
            রবে নামের মধু,
তোমায় দিব মরণক্ষণে
            তোমারি নাম বঁধু।
আরো দেখুন
40
Verses
DO NOT blame your food because you have no appetite.
আরো দেখুন