Stray Birds (IT is THE little things that I leave)

178

IT is THE little things that I leave behind for my loved ones,great things are for everyone.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বন্দী
Verses
"বন্দী, তোরে কে বেঁধেছে
           এত কঠিন ক'রে।'
প্রভু আমায় বেঁধেছে যে
           বজ্রকঠিন ডোরে।
মনে ছিল সবার চেয়ে
           আমিই হব বড়ো,
রাজার কড়ি করেছিলেম
           নিজের ঘরে জড়ো।
ঘুম লাগিতে শুয়েছিলেম
           প্রভুর শয্যা পেতে,
জেগে দেখি বাঁধা আছি
           আপন ভাণ্ডারেতে।
"বন্দী ওগো, কে গড়েছে
           বজ্রবাঁধনখানি।'
আপনি আমি গড়েছিলেম
           বহু যতন মানি।
ভেবেছিলেম আমার প্রতাপ
           করবে জগৎ গ্রাস,
আমি রব একলা স্বাধীন,
           সবাই হবে দাস।
তাই গড়েছি রজনীদিন
           লোহার শিকলখানা--
কত আগুন কত আঘাত
           নাইকো তার ঠিকানা।
গড়া যখন শেষ হয়েছে
           কঠিন সুকঠোর,
দেখি আমায় বন্দী করে
           আমারি এই ডোর।
আরো দেখুন
প্রস্তরমূর্তি
Verses
হে নির্বাক্‌ অচঞ্চল পাষাণসুন্দরী,
দাঁড়ায়ে রয়েছ তুমি কত বর্ষ ধরি
অনম্বরা অনাসক্তা চির-একাকিনী
আপন সৌন্দর্যধ্যানে দিবসযামিনী
তপস্যামগনা। সংসারের কোলাহল
তোমারে আঘাত করে নিয়ত নিষ্ফল--
জন্মমৃত্যু দুঃখসুখ অস্ত-অভ্যুদয়
তরঙ্গিত চারি দিকে চরাচরময়,
তুমি উদাসিনী। মহাকাল পদতলে
মুগ্ধনেত্রে ঊর্ধ্বমুখে রাত্রিদিন বলে
"কথা কও, কথা কও, কথা কও প্রিয়ে!
কথা কও, মৌন বধূ, রয়েছি চাহিয়ে।'
তুমি চির  বাক্যহীনা, তব মহাবাণী
পাষাণে আবদ্ধ ওগো সুন্দরী পাষাণী।
আরো দেখুন
অবিনয়
Verses
            হে নিরুপমা,
চপলতা আজ যদি কিছু ঘটে
            করিয়ো ক্ষমা।
এল আষাঢ়ের প্রথম দিবস,
বনরাজি আজি ব্যাকুল বিবশ,
বকুলবীথিকা মুকুলে মত্ত
            কানন-'পরে--
নবকদম্ব মদিরগন্ধে
    আকুল করে।
            হে নিরুপমা,
আঁখি যদি আজ করে অপরাধ
            করিয়ো ক্ষমা।
হেরো আকাশের দূর কোণে কোণে
বিজুলি চমকি উঠে খনে খ&ড়বঁ;ন,
বাতায়নে তব দ্রুত কৌতুকে
            মারিছে উঁকি--
বাতাস করিছে দুরন্তপনা
            ঘরেতে ঢুকি।
            হে নিরুপমা,
গানে যদি লাগে বিহ্বল তান
            করিয়ো ক্ষমা।
ঝরঝর ধারা আজি উতরোল,
নদীকূলে-কূলে উঠে কল্লোল,
বনে বনে গাহে মর্মরস্বরে
            নবীন পাতা--
সজল পবন দিশে দিশে তুলে
            বাদলগাথা।
            হে নিরুপমা,
আজিকে আচারে ত্রুটি হতে পারে,
            করিয়ো ক্ষমা।
দিবালোকহারা সংসারে আজ
কোনোখানে কারো নাহি কোনো কাজ,
জনহীন পথ ধেনুহীন মাঠ
            যেন সে আঁকা--
বর্ষণঘন শীতল আঁধারে
            জগৎ ঢাকা।
            হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে
            করিয়ো ক্ষমা।
তোমার দুখানি কালো আঁখি-'পরে
শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে,
ঘন কালো তব কুঞ্চিত কেশে
            যূথীর মালা।
তোমারি ললাটে নববরষার
     বরণডালা।
আরো দেখুন