৫ (amar ghorete ar nai se je nai)

আমার ঘরেতে আর নাই সে যে নাই--

যাই আর ফিরে আসি, খুঁজিয়া না পাই।

আমার ঘরেতে নাথ, এইটুকু স্থান--

সেথা হতে যা হারায় মেলে না সন্ধান।

অনন্ত তোমার গৃহ, বিশ্বময় ধাম,

হে নাথ, খুঁজিতে তারে সেথা আসিলাম।

দাঁড়ালেম তব সন্ধ্যা-গগনের তলে,

চাহিলাম তোমা-পানে নয়নের জলে।

কোনো মুখ, কোনো সুখ, আশাতৃষা কোনো

যেথা হতে হারাইতে পারে না কখনো,

সেথায় এনেছি মোর পীড়িত এ হিয়া--

দাও তারে, দাও তারে, দাও ডুবাইয়া।

ঘরে মোর নাহি আর যে অমৃতরস

বিশ্ব-মাঝে পাই সেই হারানো পরশ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

122
Verses
সুনিবিড় শ্যামলতা
       উঠিয়াছে জেগে
ধরণীর বনতলে
       গগনের মেঘে।
আরো দেখুন
ছয়
Verses
  অতিথিবৎসল,
       ডেকে নাও পথের পথিককে
         তোমার আপন ঘরে,
           দাও ওর ভয় ভাঙিয়ে।
       ও থাকে প্রদোষের বস্‌তিতে,
       নিজের কালো ছায়া ওর সঙ্গে চলে
         কখনো সমুখে কখনো পিছনে,
       তাকেই সত্য ভেবে ওর যত দুঃখ যত ভয়।
       দ্বারে দাঁড়িয়ে তোমার আলো তুলে ধরো,
         ছায়া যাক মিলিয়ে,
             থেমে যাক ওর বুকের কাঁপন।
  বছরে বছরে ও গেছে চলে
        তোমার আঙিনার সামনে দিয়ে,
          সাহস পায় নি ভিতরে যেতে,
          ভয় হয়েছে পাছে ওর বাইরের ধন
                     হারায় সেখানে।
                 দেখিয়ে দাও ওর আপন বিশ্ব
                     তোমার মন্দিরে,
  সেখানে মুছে গেছে কাছের পরিচয়ের কালিমা,
     ঘুচে গেছে নিত্যব্যবহারের জীর্ণতা,
       তার চিরলাবণ্য হয়েছে পরিস্ফুট।
  পান্থশালায় ছিল ওর বাসা,
  বুকে আঁকড়ে ছিল তারই আসন, তারই শয্যা,
  পলে পলে যার ভাড়া জুগিয়ে দিন কাটালো
       কোন্‌ মুহূর্তে তাকে ছাড়বে ভয়ে
       আড়াল তুলেছে উপকরণের।
  একবার ঘরের অভয় স্বাদ পেতে দাও তাকে
                          বেড়ার বাইরে।
আপনাকে চেনার সময় পায় নি সে,
     ঢাকা ছিল মোটা মাটির পর্দায়;
  পর্দা খুলে দেখিয়ে দাও যে, সে আলো, সে আনন্দ,
         তোমারই সঙ্গে তার রূপের মিল।
     তোমার যজ্ঞের হোমাগ্নিতে
         তার জীবনের সুখদুঃখ আহুতি দাও,
            জ্বলে উঠুক তেজের শিখায়,
            ছাই হোক যা ছাই হবার।
       হে অতিথিবৎসল,
            পথের মানুষকে ডেকে নাও ঘরে,
            আপনি যে ছিল আপনার পর হয়ে
                   সে পাক্‌ আপনাকে।
আরো দেখুন
7
Verses
IT IS LITTLE that remains now, the rest was spent in one careless summer. It is just enough to put in a song and sing to you; to weave in a flower- chain gently clasping your wrist; to hang in your ear like a round pink pearl, like a blushing whisper; to risk in a game one evening and utterly lose.
My boat is a frail small thing, not fit for crossing wild waves in the rain. If you but lightly step on it I shall gently row you by the shelter of the shore, where the dark water in ripples are like a dream-ruffled sleep; where the dove's cooing from the drooping branches makes the noon- day shadows plaintive. At the day's end, when you are tired, I shall pluck a dripping lily to put in your hair and take my leave.
আরো দেখুন