7 (it is little that remains)

IT IS LITTLE that remains now, the rest was spent in one careless summer. It is just enough to put in a song and sing to you; to weave in a flower- chain gently clasping your wrist; to hang in your ear like a round pink pearl, like a blushing whisper; to risk in a game one evening and utterly lose.

My boat is a frail small thing, not fit for crossing wild waves in the rain. If you but lightly step on it I shall gently row you by the shelter of the shore, where the dark water in ripples are like a dream-ruffled sleep; where the dove's cooing from the drooping branches makes the noon- day shadows plaintive. At the day's end, when you are tired, I shall pluck a dripping lily to put in your hair and take my leave.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সানাই
Verses
সারারাত ধ'রে
     গোছা গোছা কলাপাতা আসে গাড়ি ভ'রে।
                আসে সরা খুরি
                   ভূরি ভূরি।
                এপাড়া ওপাড়া হতে যত
          রবাহূত অনাহূত আসে শত শত;
               প্রবেশ পাবার তরে
                   ভোজনের ঘরে
          ঊর্ধ্বশ্বাসে ঠেলাঠেলি করে;
               ব'সে পড়ে যে পারে যেখানে,
                   নিষেধ না মানে।
          কে কাহারে হাঁক ছাড়ে হৈ হৈ,
                   এ কই, ও কই।
               রঙিন উষ্ণীষধর
          লালরঙা সাজে যত অনুচর
          অনর্থক ব্যস্ততায় ফেরে সবে
                   আপনার দায়িত্বগৌরবে।
          গোরুর গাড়ির সারি হাটের রাস্তায়,
               রাশি রাশি ধুলো উড়ে যায়,
                   রাঙা রাগে
               রৌদ্রে গেরুয়া রঙ লাগে।
ওদিকে ধানের কল দিগন্তে কালিমাধূম্র হাত
     ঊর্ধ্বে তুলি, কলঙ্কিত করিছে প্রভাত।
          ধান-পচানির গন্ধে
               বাতাসের রন্ধ্রে রন্ধ্রে
                   মিশাইছে বিষ।
থেকে থেকে রেলগাড়ি মাঠের ওপারে দেয় শিস।
          দুই প্রহরের ঘণ্টা বাজে।
সমস্ত এ ছন্দভাঙা অসংগতি-মাঝে
     সানাই লাগায় তার সারঙের তান।
কী নিবিড় ঐক্যমন্ত্র করিছে সে দান
     কোন্‌ উদ্ভ্রান্তের কাছে,
          বুঝিবার সময় কি আছে।
     অরূপের মর্ম হতে সমুচ্ছ্বাসি
          উৎসবের মধুচ্ছন্দ বিস্তারিছে বাঁশি।
               সন্ধ্যাতারা-জ্বালা অন্ধকারে
     অনন্তের বিরাট পরশ যথা অন্তর-মাঝারে,
                   তেমনি সুদূর স্বচ্ছ সুর
                        গভীর মধুর
     অমর্ত লোকের কোন্‌ বাক্যের অতীত সত্যবাণী
          অন্যমনা ধরণীর কানে দেয় আনি।
     নামিতে নামিতে এই আনন্দের ধারা
          বেদনার মূর্ছনায় হয় আত্মহারা।
          বসন্তের যে দীর্ঘনিশ্বাস
বিকচ বকুলে আনে বিদায়ের বিমর্ষ আভাস,
          সংশয়ের আবেগ কাঁপায়
     সদ্যঃপাতী শিথিল চাঁপায়,
          তারি স্পর্শ লেগে
সাহানার রাগিণীতে বৈরাগিণী ওঠে যেন জেগে,
     চলে যায় পথহারা অর্থহারা দিগন্তের পানে।
কতবার মনে ভাবি, কী যে সে কে জানে।
          মনে হয়, বিশ্বের যে মূল উৎস হতে
সৃষ্টির নির্ঝর ঝরে শূন্যে শূন্যে কোটি কোটি স্রোতে
     এ রাগিণী সেথা হতে আপন ছন্দের পিছু পিছু
          নিয়ে আসে বস্তুর অতীত কিছু
               হেন ইন্দ্রজাল
          যার সুর যার তাল
        রূপে রূপে পূর্ণ হয়ে উঠে
                   কালের অঞ্জলিপুটে।
          প্রথম যুগের সেই ধ্বনি
               শিরায় শিরায় উঠে রণরণি;
     মনে ভাবি, এই সুর প্রত্যহের অবরোধ-'পরে
               যতবার গভীর আঘাত করে
          ততবার ধীরে ধীরে কিছু কিছু খুলে দিয়ে যায়
               ভাবী যুগ-আরম্ভের অজানা পর্যায়।
নিকটের দুঃখদ্বন্দ্ব নিকটের অপূর্ণতা তাই
          সব ভুলে যাই,
     মন যেন ফিরে
          সেই অলক্ষ্যের তীরে তীরে
     যেথাকার রাত্রিদিন দিনহারা রাতে
          পদ্মের কোরক-সম প্রচ্ছন্ন রয়েছে আপনাতে।
আরো দেখুন
The Flower-School
Verses
WHEN STORM clouds rumble in the sky and June showers come down,
The moist east wind comes marching over the heath to blow its bagpipes among the bamboos.
Then crowds of flowers come out of a sudden, from nobody knows where, and dance upon the grass in wild glee.
Mother, I really think the flowers go to school underground.
They do their lessons with doors shut, and if they want to come out to play before it is time, their master makes them stand in a corner.
When the rains come they have their holidays.
Branches clash together in the forest, and the leaves rustle in the wild wind, the thunder-clouds clap their giant hands and the flower children rush out in dresses of pink and yellow and white.
Do you know, mother, their home is in the sky, where the stars are.
Haven't you seen how eager they are to get there? Don't you know why they are in such a hurry?
Of course, I can guess to whom they raise their arms: they have their mother as I have my own.
আরো দেখুন
নিরাবৃত
Verses
যবনিকা-অন্তরালে মর্ত্য পৃথিবীতে
      ঢাকাপড়া এই মন। আভাসে ইঙ্গিতে
      প্রমাণে ও অনুমানে আলোতে আঁধারে
      ভাঙা খণ্ড জুড়ে সে যে দেখেছে আমারে
      মিলায়ে তাহার সাথে নিজ অভিরুচি
      আশা তৃষা। বার বার ফেলেছিল মুছি
      রেখা তার; মাঝে-মাঝে করিয়া সংস্কার
      দেখেছে নূতন করে মোরে। কতবার
      ঘটেছে সংশয়। এই-যে সত্যে ও ভুলে
      রচিত আমার মূর্তি, সংসারের কূলে
      এ নিয়ে সে এতদিন কাটায়েছে বেলা।
      এরে ভালোবেসেছিল, এরে নিয়ে খেলা
      সাঙ্গ করে চলে গেছে।
                          বসে একা ঘরে
      মনে-মনে ভাবিতেছি আজ, -- লোকান্তরে
      যদি তার দিব্য আঁখি মায়ামুক্ত হয়
      অকস্মাৎ, পাবে যার নব পরিচয়
      সে কি আমি। স্পষ্ট তারে জানুক যতই
      তবু যে অস্পষ্ট ছিল তাহারি মতোই
      এরে কি আপনি রচি বাসিবে সে ভালো।
      হায় রে মানুষ এ যে। পরিপূর্ণ আলো
      সে তো প্রলয়ের তরে, সৃষ্টির চাতুরী
      ছায়াতে আলোতে নিত্য করে লুকোচুরি।
      সে মায়াতে বেঁধেছিনু মর্ত্যে মোরা দোঁহে
      আমাদের খেলাঘর, অপূর্ণের মোহে
      মুগ্ধ ছিনু, মর্ত্যপাত্রে পেয়েছি অমৃত।
      পূর্ণতা নির্মম সে যে স্তব্ধ অনাবৃত।
আরো দেখুন