অকাল ঘুম (okal ghum)

             এসেছি অনাহূত।

                   কিছু কৌতুক করব ছিল মনে--

                     আচমকা বাধা দেব অসময়ে

                       কোমরে-আঁচল-জড়ানো গৃহিণীপনায়।

                     দুয়ারে পা বাড়াতেই চোখে পড়ল--

                            মেঝের 'পরে এলিয়ে পড়া

                                 ওর অকাল ঘুমের রূপখানি।

    দূর পাড়ায় বিয়ে-বাড়িতে বাজছে শানাই সারঙ সুরে।

         প্রথম প্রহর পেরিয়ে গেছে

              জ্যৈষ্ঠরৌদ্রে ঝাম্‌রে-পড়া সকাল বেলায়।

                স্তরে স্তরে দুখানি হাত গালের নীচে,

                     ঘুমিয়েছে শিথিলদেহে

                          উৎসবরাতের অবসাদে

                       অসমাপ্ত ঘরকন্নার এক ধারে।

                     কর্মস্রোত নিস্তরঙ্গ ওর অঙ্গে অঙ্গে,

                       অনাবৃষ্টিতে অজয় নদের

                     প্রান্তশায়ী শ্রান্ত জলশেষের মতো।

                   ঈষৎ খোলা ঠোঁটদুটিতে মিলিয়ে আছে

                     মুদে-আসা ফুলের মধুর উদাসীনতা।

              দুটি ঘুমন্ত চোখের কালো পক্ষ্ণচ্ছায়া

                     পড়েছে পাণ্ডুর কপোলে।

                ক্লান্ত জগৎ চলেছে পা টিপে

                     ওর খোলা জানলার সামনে দিয়ে

                          ওর শান্তনিশ্বাসের ছন্দে।

                                ঘড়ির ইশারা

                     বধির ঘরে টিক্‌টিক্‌ করছে কোণের টেবিলে,

                       বাতাসে দুলছে দিনপঞ্জী দেয়ালের গায়ে।

চলতি মুহূর্তগুলি গতি হারালো ওর স্তব্ধ চেতনায়,

                       মিলল একটি অনিমেষ মুহূর্তে;

                   ছড়িয়ে দিল তার অশরীরী ডানা

                          ওর নিবিড় নিদ্রার 'পরে।

    ওর ক্লান্ত দেহের করুণ মাধুরী মাটিতে মেলা,

         যেন পূর্ণিমারাতের ঘুম-হারানো অলস চাঁদ

              সকালবেলায় শূন্য মাঠের শেষ সীমানায়।

              পোষা বিড়াল দুধের দাবি স্মরণ করিয়ে

                  ডাক দিল ওর কানের কাছে।

              চমকে জেগে উঠে দেখল আমাকে,

                     তাড়াতাড়ি বুকে কাপড় টেনে

              অভিমানভরে বললে, "ছি, ছি,

                   কেন জাগালে না এতক্ষণ।"

         কেন! আমি তার জবাব দিই নি ঠিকমত।  "'

    যাকে খুব জানি তাকেও সব জানি নে

         এই কথা ধরা পড়ে কোনো একটা আকস্মিকে।

             হাসি আলাপ যখন আছে থেমে,

                মনে যখন থমকে আছে প্রাণের হাওয়া,

                   তখন সেই অব্যক্তের গভীরে

                       এ কী দেখা দিল আজ।

                   সে কি অস্তিত্বের সেই বিষাদ

                          যার তল মেলে না,

                সে কি সেই বোবার প্রশ্ন

                   যার উত্তর লুকাচুরি করে রক্তে,

           সে কি সেই বিরহ,

                   যার ইতিহাস নেই,

    সে কি অজানা বাঁশির ডাকে অচেনা পথে স্বপ্নে-চলা।

ঘুমের স্বচ্ছ আকাশতলে

    কোন্‌ নির্বাক রহস্যের সামনে ওকে নীরবে শুধিয়েছি,

                       "কে তুমি।

         তোমার শেষ পরিচয় খুলে যাবে কোন্‌ লোকে।"

      সেদিন সকালে গলির ও পারে পাঠশালায়

         ছেলেরা চেঁচিয়ে পড়ছিল নামতা;

       পাট-বোঝাই মোষের গাড়ি

         চাকার ক্লিষ্টশব্দে মুচড়ে দিচ্ছিল বাতাসকে;

           ছাদ পিটোচ্ছিল পাড়ার কোন্‌ বাড়িতে;

              জানলার নীচে বাগানে

                চালতা গাছের তলায়

                   উচ্ছিষ্ট আমের আঁঠি নিয়ে

                     টানাটানি করছিল একটা কাক।

      আজ এ সমস্তর উপরেই ছড়িয়ে পড়েছে

         সেই দূরকালের মায়ারশ্মি।

                ইতিহাসে-বিলুপ্ত

    তুচ্ছ এক মধ্যাহ্নের আলস্য-আবিষ্ট রৌদ্রে

           এরা অপরূপের রসে রইল ঘিরে

                অকাল ঘুমের একখানি ছবি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

10
Verses
YOU TOOK MY hand and drew me to your side, made me sit on the high seat before all men, till I became timid, unable to stir and walk my own way; doubting and debating at every step lest I should tread upon any thorn of their disfavour.
I am freed at last!
The blow has come, the drum of insult sounded, my seat is laid low in the dust.
My paths are open before me.
My wings are full of the desire of the sky.
I go to join the shooting stars of midnight, to plunge into the profound shadow.
I am like the storm-driven cloud of summer that, having cast off its crown of gold, hangs as a sword the thunderbolt upon a chain of lightning.
In desperate joy I run upon the dusty path of the despised; I draw near to your final welcome.
The child finds its mother when it leaves her womb.
When I am parted from you, thrown out from your household, I am free to see your face.
আরো দেখুন
অনন্ত পথে
Verses
বাতায়নে বসি ওরে হেরি প্রতিদিন
ছোটো মেয়ে খেলাহীন, চপলতাহীন,
গম্ভীর কর্তব্যরত, তৎপরচরণে
আসে যায় নিত্যকাজে; অশ্রুভরা মনে
ওর মুখপানে চেয়ে হাসি স্নেহভরে।
আজি আমি তরী খুলি যাব দেশান্তরে;
বালিকাও যাবে কবে কর্ম-অবসানে
আপন স্বদেশে; ও আমারে নাহি জানে,
আমিও জানি নে ওরে--দেখিবারে চাহি
কোথা ওর হবে শেষ জীবসূত্র বাহি।
কোন্‌ অজানিত গ্রামে কোন্‌ দূরদেশে
কার ঘরে বধূ হবে, মাতা হবে শেষে,
তার পরে সব শেষ--তারো পরে, হায়,
এই মেয়েটির পথ চলেছে কোথায়!
আরো দেখুন
102
Verses
DO NOT linger to gather flowers to keep them, but walk on, for flowers will keep themselves blooming all your way.
আরো দেখুন