বিজ্ঞ (bigyo)

খুকি তোমার কিচ্ছু বোঝে না মা,

            খুকি তোমার ভারি ছেলেমানুষ।

ও ভেবেছে তারা উঠছে বুঝি

            আমরা যখন উড়েয়েছিলেম ফানুস।

আমি যখন খাওয়া-খাওয়া খেলি

            খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি,

ও ভাবে বা সত্যি খেতে হবে

            মুঠো ক'রে মুখে দেয় মা, পুরি।

সামনেতে ওর শিশুশিক্ষা খুলে

            যদি বলি, "খুকি, পড়া করো'

দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে --

            তোমার খুকির পড়া কেমনতরো।

আমি যদি মুখে কাপড় দিয়ে

            আস্তে আস্তে আসি গুড়িগুড়ি

তোমার খুকি অম্‌নি কেঁদে ওঠে,

            ও ভাবে বা এল জুজুবুড়ি।

আমি যদি রাগ ক'রে কখনো

            মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি--

তোমার খুকি খিল্‌খিলিয়ে হাসে।

            খেলা করছি মনে করে ও কি।

সবাই জানে বাবা বিদেশ গেছে

            তবু যদি বলি "আসছে বাবা'

তাড়াতাড়ি চার দিকেতে চায়--

            তোমার খুকি এম্‌নি বোকা হাবা।

ধোবা এলে পড়াই যখন আমি

            টেনে নিয়ে তাদের বাচ্ছা গাধা,

আমি বলি "আমি গুরুমশাই',

            ও আমাকে চেঁচিয়ে ডাকে "দাদা'।

তোমার খুকি চাঁদ ধরতে চায়,

            গণেশকে ও বলে যে মা গানুশ।

তোমার খুকি কিচ্ছু বোঝে না মা,

           তোমার খুকি ভারি ছেলেমানুষ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

84
Verses
    বিস্মৃত যুগে গুহাবাসীদের মন
       যে ছবি লিখিত ভিত্তির কোণে
         অবসরকালে বিনা প্রয়োজনে
             সেই ছবি আমি আপনার মনে
                করেছি অন্বেষণ।
আরো দেখুন
বৈজ্ঞানিক
Verses
যেম্‌নি মা গো গুরু গুরু
          মেঘের পেলে সাড়া
যেম্‌নি এল আষাঢ় মাসে
          বৃষ্টিজলের ধারা,
পুবে হাওয়া মাঠ পেরিয়ে
          যেম্‌নি পড়ল আসি
    বাঁশ-বাগানে সোঁ সোঁ ক'রে
                 বাজিয়ে দিয়ে বাঁশি --
          অম্‌নি দেখ্‌ মা, চেয়ে --
          সকল মাটি ছেয়ে
     কোথা থেকে উঠল যে ফুল
                 এত রাশি রাশি।
     তুই যে ভাবিস ওরা কেবল
                 অম্‌নি যেন ফুল,
     আমার মনে হয় মা, তোদের
                 সেটা ভারি ভুল।
     ওরা সব ইস্‌কুলের ছেলে,
                 পুঁথি-পত্র কাঁখে
     মাটির নীচে ওরা ওদের
                 পাঠশালাতে থাকে।
          ওরা পড়া করে
          দুয়োর-বন্ধ ঘরে,
     খেলতে চাইলে গুরুমশায়
                 দাঁড় করিয়ে রাখে।
     বোশেখ-জষ্টি মাসকে ওরা
                 দুপুর বেলা কয়,
     আষাঢ় হলে আঁধার ক'রে
                 বিকেল ওদের হয়।
     ডালপালারা শব্দ করে
                 ঘনবনের মাঝে,
     মেঘের ডাকে তখন ওদের
                 সাড়ে চারটে বাজে।
অমনি ছুটি পেয়ে
          আসে সবাই ধেয়ে,
     হলদে রাঙা সবুজ সাদা
                কত রকম সাজে।
     জানিস মা গো, ওদের যেন
                আকাশেতেই বাড়ি,
     রাত্রে যেথায় তারাগুলি
                দাঁড়ায় সারি সারি।
     দেখিস নে মা, বাগান ছেয়ে
                ব্যস্ত ওরা কত!
     বুঝতে পারিস কেন ওদের
                তাড়াতাড়ি অত?
            জানিস কি কার কাছে
            হাত বাড়িয়ে আছে।
     মা কি ওদের নেইকো ভাবিস
                আমার মায়ের মতো?
আরো দেখুন
30
Verses
I CAME OUT alone on my way to my tryst. But who is this that follows me in the silent dark? I move aside to avoid his presence but I escape him not.
He makes the dust rise from the earth with his swagger; he adds his loud voice to every word that I utter.
He is my own little self, my lord, he knows no shame; but I am ashamed to come to thy door in his company.
আরো দেখুন