আষাঢ় (asharh)

নব বরষার দিন

বিশ্বলক্ষ্মী তুমি আজ নবীন গৌরবে সমাসীন

রিক্ত তপ্ত দিবসের নীরব প্রহরে

ধরণীর দৈন্য 'পরে

ছিলে তপস্যায় রত

রুদ্রের চরণতলে নত।

উপবাসশীর্ণ তনু, পিঙ্গল জটিল কেশপাশ,

উত্তপ্ত নিঃশ্বাস।

দুঃখেরে করিলে দগ্ধ দুঃখেরি দহনে

অহনে অহনে;

শুষ্কেরে জ্বালায়ে তীব্র অগ্নিশিখারূপে

ভস্ম করি দিলে তারে তোমার পূজার পুণ্যধূপে।

কালোরে করিলে আলো,

নিস্তেজেরে করিলে তেজালো;

নির্মম ত্যাগের হোমানলে

সম্ভোগের আবর্জনা লুপ্ত হয়ে গেল পলে পলে।

অবশেষে দেখা দিল রুদ্রের উদার প্রসন্নতা

বিপুল দাক্ষিণ্যে অবনতা

উৎকণ্ঠিতা ধরণীর পানে।

নির্মল নবীন প্রাণে

অরণ্যানী

লভিল আপন বাণী।

দেবতার বর

মুহূর্তে আকাশ ঘিরি রচিল  সজল মেঘস্তর।

মরুবক্ষে তৃণরাজি

পেতে দিল আজি

শ্যাম আস্তরণ,

নেমে এল তার'পরে সুন্দরের করুণ চরণ

সফল তপস্যা তব

জীর্ণতারে সমর্পিল রূপ অভিনব;মলিন দৈন্যের লজ্জা ঘুচাইয়া

নব ধারাজলে তারে স্নাত করি দিলে মুছাইয়া

কলঙ্কের গ্লানি;

দীপ্ততেজে নৈরাশ্যেরে হানি

উদ্বেল উৎসাহে

রিক্ত যত নদীপথ ভরি দিলে অমৃতপ্রবাহে।

জয় তব জয়

গুরুগুরু মেঘগর্জে ভরিয়া উঠিল বিশ্বময়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

7
Verses
DELIVER ME from my own shadows, my lord, from the wrecks and confusion of my days.
For the night is dark and thy pilgrim is blinded,
Hold thou my hand.
Deliver me from despair.
Touch with thy flame the lightless lamp of my sorrow.
Waken my tired strength from its sleep.
Do not let me linger behind counting my losses.
Let the road sing to me of the house at every Step.
For the night is dark, and thy pilgrim is blinded.
Hold thou my hand.
আরো দেখুন
2
Verses
অবসন্ন দিন তার
      সোনার মুকুট ফেলে খুলে,
মাথা নত করে আসি
      নীরবের মহাবেদীমূলে।
আরো দেখুন
যে থাকে থাক্‌-না দ্বারে
Verses
যে থাকে থাক্‌-না দ্বারে,
যে যাবি যা-না পারে।
          যদি ওই ভোরের পাখি
          তোরি নাম যায় রে ডাকি,
                    একা তুই চলে যা রে।
কুঁড়ি চায়, আঁধার রাতে
শিশিরের রসে মাতে।
          ফোটা ফুল চায় না নিশা,
          প্রাণে তার আলোর তৃষা,
                    কাঁদে সে অন্ধকারে।
আরো দেখুন