আমি (ami)

এই যে সবার সামান্য পথ, পায়ে হাঁটার গলি

সে পথ দিয়ে আমি চলি

সুখে দুঃখে লাভে ক্ষতিতে,

রাতের আঁধার দিনের জ্যোতিতে।

প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা করি আমি জড়ো,

কারো চেয়ে নইকো অমি বড়ো।

চলতে পথে কখনো বা বিঁধছে কাঁটা পায়ে,

লাগছে ধুলো গায়ে;

দুর্বাসনার এলোমেলো হাওয়া,

তারি মধ্যে কতই চাওয়া পাওয়া,

কতই বা হারানো,

খেয়া ধরে ঘাটে আঘাটায়

নদী-পারানো।

এমনি করে দিন কেটেছে, হবে সে-দিন সারা

বেয়ে সর্বসাধারণের ধারা।

শুধাও যদি  সবশেষে তার রইল কী ধন বাকী,

স্পষ্ট ভাষায় বলতে পারি তা কি!

জানি, এমন নাই কিছু যা পড়বে কারো চোখে,

স্মরণ-বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে।

নয় সে মানিক, নয় সে সোনা,--

যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা।

এই দেখো-না শীতের রোদের দিনের স্বপ্নে বোনা

সেগুন বনে সবুজ-মেশা সোনা,

শজনে গাছে লাগল ফুলের রেশ,

হিমঝুরির হৈমন্তী পালা হয়েছে নিঃশেষ।

বেগনি  ছায়ার ছোঁওয়া-লাগা স্তব্ধ বটের শাখা

ঘোর রহস্যে ঢাকা।

ফলসা গাছের ঝরা পাতা গাছের তলা জুড়ে

হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে।

গোরুর গাড়ি মেঠো পথের তলে

উড়তি ধুলোয় দিকের আঁচল ধূসর ক'রে চলে।

নীরবতার বুকের মধ্যখানে

দূর অজানার বিধুর বাঁশি ভৈরবী সুর আনে।

কাজভোলা এই দিন

নীল আকাশে পাখির মতো নিঃসীমে হয় নীল।

এরি মধ্যে আছি আমি,

সব হতে এই দামি।

কেননা আজ বুকের কাছে যায় না জানা,

আরেকটি সেই দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার ডানা

জগতে জগতে

অন্তবিহীন ইতিহাসের পথে।

এই যে আমার কুয়োতলার কাছে

সামান্য ঐ আমের গাছে

কখনো বা রৌদ্র খেলায়, কভু শ্রাবণধারা,

সারা বয়ষ থাকে আপনহারা

সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে,

মাঘের শেষে অকারণে

ক্ষণকালের গোপন মন্ত্রবলে

গভীর মাটির তলে

শিকরে তার শিহর লাগে,

শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে,--

"আছি, আছি, এই যে আমি আছি।"

পুষ্পোচ্ছ্বাসে ধায় সে বাণী স্বর্গলোকের কাছাকাছি

দিকে দিগন্তরে।

চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে।

এমনি করেই মাঝে মাঝে সোনার কাঠি আনে

কভু প্রিয়ার মুগ্ধ চোখে, কভু কবির গানে--

অলস মনের শিয়রেতে কে সে অন্তর্যামী;

নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই আমি।

যে আমিরে ধূসর ছায়ায় প্রতিদিনের ভিড়ের মধ্যে দেখা

সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা।

সে-সব নিমেষ রয় কি না রয় কোনোখানে,

কেউ তাহাদের জানে বা না-ই জানে,

তবু তারা জীবনে মোর দেয় তো আনি

ক্ষণে ক্ষণে পরম বাণী

অনন্তকাল যাহা বাজে

বিশ্বচরাচরের মর্মমাঝে

"আছি আমি আছি"--

যে বাণীতে উঠে নাচি

মহাগগন-সভাঙ্গনে আলোক-অপ্সরী

তারার মাল্য পরি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সতেরো
Verses
শ্রীমান ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় কল্যাণীয়েষু
আমার কাছে শুনতে চেয়েছ
গানের কথা;
বলতে ভয় লাগে,
তবু কিছু বলব।
মানুষের জ্ঞান বানিয়ে নিয়েছে
আপন সার্থক ভাষা।
মানুষের বোধ অবুঝ, সে বোবা,
যেমন বোবা বিশ্বব্রহ্মাণ্ড।
সেই বিরাট বোবা
আপনাকে প্রকাশ করে ইঙ্গিতে,
ব্যাখ্যা করে না।
বোবা বিশ্বের আছে ভঙ্গি, আছে ছন্দ,
আছে নৃত্য আকাশে আকাশে।
অণুপরমাণু অসীম দেশে কালে
বানিয়েছে আপন আপন নাচের চক্র,
নাচছে সেই সীমায় সীমায়;
গড়ে তুলছে অসংখ্য রূপ।
তার অন্তরে আছে বহ্নিতেজের দুর্দাম বোধ
সেই বোধ খুঁজছে আপন ব্যঞ্জনা,
ঘাসের ফুল থেকে শুরু ক'রে
আকাশের তারা পর্যন্ত।
মানুষের বোধের বেগ যখন বাঁধ মানে না,
বাহন করতে চায় কথাকে,--
তখন তার কথা হয়ে যায় বোবা,
সেই কথাটা খোঁজে ভঙ্গি, খোঁজে ইশারা,
খোঁজে নাচ, খোঁজে সুর,
দেয় আপনার অর্থকে উলটিয়ে,
নিয়মকে দেয় বাঁকা ক'রে।
মানুষ কাব্যে রচে বোবার বাণী।
মানুষের বোধ যখন বাহন করে সুরকে
তখন বিদ্যুচ্চঞ্চল পরমাণুপুঞ্জের মতোই
সুরসংঘকে বাঁধে সীমায়,
ভঙ্গি দেয় তাকে,
নাচায় তাকে বিচিত্র আবর্তনে।
সেই সীমায়-বন্দী নাচন
পায় গানে-গড়া রূপ।
সেই বোবা রূপের দল মিলতে থাকে।
সৃষ্টির অন্দরমহলে,
সেখানে যত রূপের নটী আছে
ছন্দ মেলায় সকলের সঙ্গে
নূপুর-বাঁধা চাঞ্চল্যের
দোলযাত্রায়।
আমি যে জানি
এ-কথা যে-মানুষ জানায়
বাক্যে হোক সুরে হোক, রেখায় হোক,
সে পণ্ডিত।
আমি যে রস পাই, ব্যথা পাই,
রূপ দেখি,
এ-কথা যার প্রাণ বলে
গান তারি জন্যে,
শাস্ত্রে সে আনাড়ি হলেও
তার নাড়িতে বাজে সুর।
যদি সুযোগ পাও
কথাটা নারদমুনিকে শুধিয়ো,
ঝগড়া বাধাবার জন্যে নয়,
তত্ত্বের পার পাবার জন্যে সংজ্ঞার অতীতে।
আরো দেখুন
Sleep-Stealer
Verses
WHO STOLE sleep from baby's eyes? I must know.
Clasping her pitcher to her waist mother went to fetch water from
the village near by.
It was noon. The children's playtime was over; the ducks in the pond were silent.
The shepherd boy lay asleep under the shadow of the banyan tree.
The crane stood grave and still in the swamp near the mango grove.
In the meanwhile the Sleepstealer came and, snatching sleep from
baby's eyes, flew away.
When mother came back she found baby travelling the room over on all fours.
Who stole sleep from our baby's eyes? I must know. I must find her and chain her up.
I must look into that dark cave, where, through boulders and scowling stones, trickles a tiny stream.
I must search in the drowsy shade of the bakula grove, where pigeons coo in their corner, and fairies' anklets tinkle in the stillness of starry nights.
In the evening I will peep into the whispering silence of the bamboo forest, where fireflies squander their light, and will ask every creature I meet, 'Can anybody tell me where the Sleep-stealer lives?'
Who stole sleep from baby's eyes? I must know.
Shouldn't I give her a good lesson if I could only catch her!
I would raid her nest and see where she hoards all her stolen sleep.
I would plunder it all, and carry it home.
I would bind her two wings securely, set her on the bank of the river, and then let her play at fishing with a reed among the rushes and water-lilies.
When the marketing is over in the evening, and the village children sit in their mothers' laps, then the night birds will mockingly din her ears with:
'Whose sleep will you steal now?'
আরো দেখুন
The Flower-School
Verses
WHEN STORM clouds rumble in the sky and June showers come down,
The moist east wind comes marching over the heath to blow its bagpipes among the bamboos.
Then crowds of flowers come out of a sudden, from nobody knows where, and dance upon the grass in wild glee.
Mother, I really think the flowers go to school underground.
They do their lessons with doors shut, and if they want to come out to play before it is time, their master makes them stand in a corner.
When the rains come they have their holidays.
Branches clash together in the forest, and the leaves rustle in the wild wind, the thunder-clouds clap their giant hands and the flower children rush out in dresses of pink and yellow and white.
Do you know, mother, their home is in the sky, where the stars are.
Haven't you seen how eager they are to get there? Don't you know why they are in such a hurry?
Of course, I can guess to whom they raise their arms: they have their mother as I have my own.
আরো দেখুন