১১ (rupnaraner kule )

রূপনারানের কূলে

জেগে উঠিলাম,

জানিলাম এ জগৎ

স্বপ্ন নয়।

রক্তের অক্ষরে দেখিলাম

আপনার রূপ,

চিনিলাম আপনারে

আঘাতে আঘাতে

বেদনায় বেদনায়;

সত্য যে কঠিন,

কঠিনেরে ভালোবাসিলাম,

সে কখনো করে না বঞ্চনা।

আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন,

সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,

মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

উৎসর্গ
Verses
শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পালিত
সুহৃত্তমের প্রতি
ক্ষণিকারে দেখেছিলে
            ক্ষণিক বেশে কাঁচা খাতায়,
সাজিয়ে তারে এনে দিলেম
            ছাপা বইয়ের বাঁধা পাতায়।
আশা করি নিদেন-পক্ষে
            ছ'টা মাস কি এক বছরই
হবে তোমার বিজন-বাসে
            সিগারেটের সহচরী।
কতকটা তার ধোঁয়ার সঙ্গে
            স্বপ্নলোকে উড়ে যাবে--
কতকটা কি অগ্নিকণায়
            ক্ষণে ক্ষণে দীপ্তি পাবে?
কতকটা বা ছাইয়ের সঙ্গে
            আপনি খসে পড়বে ধুলোয়,
তার পরে সে ঝেঁটিয়ে নিয়ে
            বিদায় কোরো ভাঙা কুলোয়।
                        শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
আরো দেখুন
219
Verses
MEN ARE cruel, but Man is kind.
আরো দেখুন
৫৬
Verses
৫৬
আকাশে তো আমি রাখি নাই, মোর
       উড়িবার ইতিহাস।
     তবু, উড়েছিনু এই মোর উল্লাস॥  
আরো দেখুন