৪ (roudrotap jhajha kore)

রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে

জনহীন বেলা দুপহরে।

শূন্য চৌকির পানে চাহি,

সেথায় সান্ত্বনালেশ নাহি।

বুক ভরা তার

হতাশের ভাষা যেন করে হাহাকার।

শূন্যতার বাণী ওঠে করুণায় ভরা,

মর্ম তার নাহি যায় ধরা।

কুকুর মনিবহারা যেমন করুণ চোখে চায়

অবুঝ মনের ব্যথা করে হায় হায়;

কী হল যে, কেন হল, কিছু নাহি বোঝে--

দিনরাত ব্যর্থ চোখে চারি দিকে খোঁজে।

চৌকির ভাষা যেন আরো বেশি করুণ কাতর,

শূন্যতার মূক ব্যথা ব্যাপ্ত করে প্রিয়হীন ঘর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার আমায় ডাকলে দূরে
Verses
          এবার আমায় ডাকলে দূরে
          সাগরপারের গোপন পুরে।
বোঝা আমার নামিয়েছি যে,
সঙ্গে আমায় নাও গো নিজে,
          স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা
                   পান করাবে তৃষ্ণাতুরে।
          আমার সন্ধ্যাফুলের মধু
          এবার যে ভোগ করবে বঁধু।
তারার আলোর প্রদীপখানি
প্রাণে আমার জ্বালবে আনি,
          আমার যত কথা ছিল
                   ভেসে যাবে তোমার সুরে।
আরো দেখুন
285
Verses
THEY LIGHT their own lamps and sing their own words in their temples.
But the birds sing thy name in thine own morning light,for thy name is joy.
আরো দেখুন
কাকঃ কাকঃ পিকঃ পিকঃ
Verses
দেহটা যেমনি ক'রে ঘোরাও যেখানে
বাম হাত বামে থাকে, ডান হাত ডানে।
আরো দেখুন