৬৬ (proyage jekhane gonga jomuna)

প্রয়াগে যেখানে গঙ্গা যমুনা;

       মিলায়েছে দুই ধারা,

সেখানে তোমার দেখেছিনু কী চেহারা।

       দ্বিবেণী তোমারে নাম দিয়েছিনু,

          দুই-বেণী সোজাসুজি--

       পিঠে নেমেছিল অচল ঝরনা বুঝি।

আজি এ কী দেখি! খোঁপায় তোমার

             বাঁধিয়া তুলেছ বেণী--

চাঁদেরে মাগিয়া জমেছে মেঘের শ্রেণী।

       এবার তোমার নামের বদল

            না ক'রে উপায় নাই--

       খোঁপা-গরবিণী, খোবানি ডাকিব তাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

12
Verses
DAYS ARE coloured bubbles
that float upon the surface of fathomless night.
আরো দেখুন
64
Verses
ক্ষণিক ধ্বনির স্বত-উচ্ছাসে
       সহসা নির্ঝরিণী
             আপনারে লয় চিনি।
চকিত ভাবের ক্বচিৎ বিকাশে
       বিস্মিত মোর প্রাণ
             পায় নিজ সন্ধান।
আরো দেখুন
20
Verses
তোমার পতাকা যারে দাও, তারে
     বহিবারে দাও শকতি।
তোমার সেবায়ে মহৎ প্রয়াস
     সহিবারে দাও ভকতি।
আমি তাই চাই  ভরিয়া পরান
দুঃখেরি সাথে দুঃখেরি ত্রাণ
তোমার হাতের বেদনার দান
     এড়িয়ে চাহি না মুকতি।
দুখ হবে মোর মাথার মানিক
     সাথে যদি দাও ভকতি।
যত দিতে চাও কাজ দিয়ো,যদি
     তোমারে না দাও ভুলিতে--
অন্তর যদি জড়াতে না দাও
     জালজঞ্জালগুলিতে।
বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে
মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে,
ধুলায় রাখিয়ো পবিত্র ক'রে
     তোমার চরণধূলিতে।
ভুলায় রাখিয়ো সংসারতলে,
     তোমারে দিয়ো না ভুলিতে।
যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব,
     যাই যেন তব চরণে।
সব শ্রম যেন বহি লয় মোরে
     সকল-শ্রান্তি-হরণে।
দুর্গমপথ এ ভবগহন,
     কত ত্যাগ শোক বিরহদহন--
জীবনে মরণ করিয়া বহন
     প্রাণ পাই যেন মরণে।
সন্ধ্যাবেলায় লভি গো কুলায়
     নিখিলশরণ চরণে।
আরো দেখুন