৬৪ (prodosher deshe)

   প্রদোষের দেশে

          আর ভালো লাগে না গো--

   নবীন আলোকে

          জাগো, মন, জাগো জাগো।

   হারায়ো না মন

          চিরস্বপনের লোকে

   ছায়া-উপছায়া-

          জড়িত মুগ্ধ চোখে--

   নবপ্রভাতের

          পুণ্যপ্রসাদ মাগো।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নিষ্কাম পরহিতে কে
Verses
নিষ্কাম পরহিতে কে ইহারে সামলায়--
স্বার্থেরে নিঃশেষে-মুছে-ফেলা মামলায়।
চলেছে উদারভাবে সম্বল-খোয়ানি--
    গিনি যায়, টাকা যায়, সিকি যায় দোয়ানি,
         হল সারা বাঁটোয়ারা উকিলে ও আমলায়।
    গিয়েছে পরের লাগি  অন্নের শেষ গুঁড়ো--
    কিছু খুঁটে পাওয়া যায় ভূষি তুঁষ খুদকুঁড়ো
         গোরুহীন গোয়ালের তলাহীন গামলায়।
আরো দেখুন
124
Verses
   সূর্য কখন আলোর তিলক
         দিলেন তোমার ভালে
            অজানা উষার কালে।
   কিন্তু তোমারে ভিক্ষার মতো
         দেন নাই তিনি ফুল;
   তোমার আপন হৃদয়েতে ছিল
            মাধুরীলতার মূল।
   অরুণকিরণে ঝরিল করুণা,
            বিকশিল মঞ্জরী--
   দেবতা আপনি বিস্মিত হল
            আপন মন্ত্র স্মরি।
আরো দেখুন
গালির ভঙ্গি
Verses
লাঠি গালি দেয়, ছড়ি, তুই সরু কাঠি!
ছড়ি তারে গালি দেয়, তুমি মোটা লাঠি!
আরো দেখুন