২৫ (niskam porohite ke)

নিষ্কাম পরহিতে কে ইহারে সামলায়--

স্বার্থেরে নিঃশেষে-মুছে-ফেলা মামলায়।

চলেছে উদারভাবে সম্বল-খোয়ানি--

    গিনি যায়, টাকা যায়, সিকি যায় দোয়ানি,

         হল সারা বাঁটোয়ারা উকিলে ও আমলায়।

    গিয়েছে পরের লাগি  অন্নের শেষ গুঁড়ো--

    কিছু খুঁটে পাওয়া যায় ভূষি তুঁষ খুদকুঁড়ো

         গোরুহীন গোয়ালের তলাহীন গামলায়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিদ্রোহী
Verses
পর্বতের অন্য প্রান্তে ঝর্ঝরিয়া ঝরে রাত্রিদিন
নির্ঝরিণী;
          এ মরুপ্রান্তে তৃষ্ণা হল শান্তিহীন
পলাতকা মাধুর্যের কলস্বরে।
                   শুধু ওই ধ্বনি
          তৃষিত চিত্তের যেন বিদ্যুতে খচিত বজ্রমণি
          বেদনায় দোলে বক্ষে।
                             কৌতুকচ্ছুরিত হাস্য তার
মর্মের শিরায় মোর তীব্রবেগে করিছে বিস্তার
জ্বালাময় নৃত্যস্রোত।
                   ওই ধ্বনি আমার স্বপন
চঞ্চলিতে চাহে তার বঞ্চনায়।
                             মূঢ়ের মতন
ভুলিব না তাহে কভু।
                   জানিব মানিব নিঃসংশয়
দুর্লভেরে মিলিবে না;
                   করিব কঠোর বীর্যে জয়
ব্যর্থ দুরাশারে মোর।
                   চিরজন্ম দিব অভিশাপ
দয়ারিক্ত দুর্গমেরে।
                             আশাহারা বিচ্ছেদের তাপ
দুঃসহ দাহনে তার দীপ্ত করি হানিব বিদ্রোহ
অকিঞ্চন অদৃষ্টেরে।
                   পুষিব না ভিক্ষুকের মোহ।
আরো দেখুন
19
Verses
     হে রাজন্‌,তুমি আমারে
বাঁশি বাজাবার দিয়েছ যে ভার
     তোমার সিংহদুয়ারে--
     ভুলি নাই তাহা ভুলি নাই,
     মাঝে মাঝে তবু ভুলে যাই,
চেয়ে চেয়ে দেখি কে আসে কে যায়
     কোথা হতে যায় কোথা রে।
     কেহ নাহি চায় থামিতে।
শিরে লয়ে বোঝা চলে যায় সোজা,
     না চাহে দখিনে বামেতে।
     বকুলের শাখে পাখি গায়,
     ফুল ফুটে তব আঙিনায়--
না দেখিতে পায়,না শুনিতে চায়,
     কোথা যায় কোন্‌ গ্রামেতে।
     বাঁশি লই আমি তুলিয়া।
তারা ক্ষণতরে পথের উপরে
      বোঝা ফেলে বসে ভুলিয়া।
      আছে যাহা চিরপুরাতন
      তারে পায় যেন হারাধন,
বলে, "ফুল এ কী ফুটিয়াছে দেখি।
      পাখি গায় প্রাণ খুলিয়া।'
      হে রাজন্‌,তুমি আমারে
রেখো চিরদিন বিরামবিহীন
      তোমার সিংহদুয়ারে।
      যারা কিছু নাহি কহে যায়,
      সুখদুখভার বহে যায়,
তারা  ক্ষণতরে বিস্ময়ভরে
      দাঁড়াবে পথের মাঝারে
      তোমার সিংহদুয়ারে।
আরো দেখুন
40
Verses
DO NOT blame your food because you have no appetite.
আরো দেখুন