৩৫ (charidike bibad bidwesh)

চারি দিকে বিবাদ বিদ্বেষ,

         মনে হয় নাই তার শেষ।

ক্ষমা যদি চিত্তে রাখি, তবে

         শান্তিলাভ হবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুভযোগ
Verses
যে সন্ধ্যায় প্রসন্ন লগনে
            পূর্ণচন্দ্রে হেরিল গগনে
                 উৎসুক ধরণী,
সর্বাঙ্গ বেষ্টিয়া তার তরঙ্গের ধন্য-ধন্য ধ্বনি
            মন্দ্রিয়া উঠিল কূলে কূলে;
নদীর গদ্‌গদ বাণী অশ্রুবেগে উঠে ফুলে ফুলে
            কোটালের বানে,
কী চেয়েছে কী বলেছে আপনি না জানে;
            সে সন্ধ্যায় প্রসন্ন লগনে
      তোমারে প্রথম দেখা দেখেছি জীবনে।
      যে বসন্তে উৎকণ্ঠিত দিনে
সাড়া এল চঞ্চল দক্ষিণে;
            পলাশের কুঁড়ি
একরাত্রে বর্ণবহ্নি জ্বালিল সমস্ত বন জুড়ি;
            শিমুল পাগল হয়ে মাতে,
অজস্র ঐশ্বর্যভার ভরে তার দরিদ্র শাখাতে,
            পাত্র করি পুরা
আকাশে আকাশে ঢালে রক্তফেন সুরা।
            উচ্ছ্বসিত সে এক নিমেষে
      যা-কিছু বলার ছিল বলেছি নিঃশেষে।
আরো দেখুন
নূতন কাল
Verses
নন্দগোপাল বুক ফুলিয়ে এসে
                 বললে আমায় হেসে,
"আমার সঙ্গে লড়াই ক'রে কখ্‌খনো কি পার,
           বারে বারেই হার।'
আমি বললেম, "তাই বৈকি! মিথ্যে তোমার বড়াই,
           হোক দেখি তো লড়াই।'
"আচ্ছা তবে দেখাই তোমায়' এই ব'লে সে যেমনি টানলে হাত
           দাদামশাই তখ্‌খনি চিৎপাত।
সবাইকে সে আনলে ডেকে, চেঁচিয়ে নন্দ করলে বাড়ি মাত।
বারে বারে শুধায় আমায়, "বলো তোমার হার হয়েছে না কি।'
           আমি কইলেম, "বলতে হবে তা কি।'
ধুলোর যখন নিলেম শরণ প্রমাণ তখন রইল কি আর বাকি।
           এই কথা কি জান --
আমার কাছে নন্দগোপাল যখন হার মান
           আমারি সেই হার,
লজ্জা সে আমার।
           ধুলোয় যেদিন পড়ব যেন এই জানি নিশ্চিত,
তোমারি শেষ জিত।'
আরো দেখুন
113
Verses
THE HILLS are like shouts of children who raise their arms, trying to catch stars.
আরো দেখুন