৫০ (naker doga ghosiya hase)

   নাকের ডগা ঘসিয়া হাসে

   দেয় না পষ্ট জবাব বাঙাল

কাজ করে সে ষোলো আনার

      খাতা এবং ছাপাখানার

মাঝখানে সে বাঁধে জাঙাল।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পুতুল ভাঙা
Verses
"সাত-আটটে সাতাশ," আমি
          বলেছিলাম বলে
গুরুমশায় আমার 'পরে
          উঠল রাগে জ্বলে।
মা গো, তুমি পাঁচ পয়সায়
          এবার রথের দিনে
সেই যে রঙিন পুতুলখানি
          আপনি দিলে কিনে
খাতার নিচে ছিল ঢাকা;
          দেখালে এক ছেলে,
গুরুমশায় রেগেমেগে
          ভেঙে দিলেন ফেলে।
বল্লেন, "তোর দিনরাত্তির
          কেবল যত খেলা।
একটুও তোর মন বসে না
          পড়াশুনার বেলা!"
মা গো, আমি জানাই কাকে?
          ওঁর কি গুরু আছে?
আমি যদি নালিশ করি
          এক্‌খনি তাঁর কাছে?
কোনোরকম খেলার পুতুল
          নেই কি, মা, ওঁর ঘরে
সত্যি কি ওঁর একটুও মন
          নেই পুতুলের 'পরে?
সকালসাঁজে তাদের নিয়ে
          করতে গিয়ে খেলা
কোনো পড়ায় করেন নি কি
          কোনোরকম হেলা?
ওঁর যদি সেই পুতুল নিয়ে
          ভাঙেন কেহ রাগে,
বল দেখি, মা, ওঁর মনে তা
          কেমনতরো লাগে?
আরো দেখুন
252
Verses
AROUND THE sunny island of Life swells day and night death's limitless song of the sea.
আরো দেখুন
নারী
Verses
তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝে
এমন সহজে তব প্রতিমা বিরাজে।
যখন তোমারে হেরি জগতের তীরে
মনে হয় মন হতে এসেছ বাহিরে।
যখন তোমারে দেখি মনোমাঝখানে
মনে হয় জন্ম-জন্ম আছ এ পরানে।
মানসীরূপিণী তুমি, তাই দিশে দিশে
সকল সৌন্দর্যসাথে যাও মিলে মিশে।
চন্দ্রে তব মুখশোভা, মুখে চন্দ্রোদয়,
নিখিলের সাথে তব নিত্য বিনিময়।
মনের অনন্ত তৃষ্ণা মরে বিশ্ব ঘুরি,
মিশায় তোমার সাথে নিখিল মাধুরী।
তার পরে মনগড়া দেবতারে মন
ইহকাল পরকাল করে সমর্পণ।
আরো দেখুন