১৯৫ (muhurto milaye jay)

মুহূর্ত মিলায়ে যায়

      তবু ইচ্ছা করে--

আপন স্বাক্ষর রবে

      যুগে যুগান্তরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ঘরের থেকে এনেছিলেম
Verses
ঘরের থেকে এনেছিলেম
                       প্রদীপ জ্বেলে--
ডেকেছিলেম, "আয় রে তোরা
                        পথের ছেলে।'
      বলেছিলেম, "সন্ধ্যা হল,
      তোমরা পূজার কুসুম তোলো,
      আমার প্রদীপ দেবে পথে
                       কিরণ মেলে।'
পথের আঁধার পথে রেখে
                        এলেম ফিরে,
প্রদীপ হাতে পথ দেখানো
                        ছেড়েছি রে।
      এবার বলি, "ওগো আলো,
      আমায় তুমি আপনি জ্বালো,
      ভাঙা প্রদীপ পথের ধুলায়
                        দিলেম ফেলে।'
আরো দেখুন
বিদেশী ফুলের গুচ্ছ - ৯
Verses
ওই আদরের নামে ডেকো সখা মোরে!
ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত--
তাড়াতাড়ি খেলাধুলা সব ত্যাগ করে
            অমনি যেতেম ছুটে,
            কোলে পড়িতাম লুটে।
রাশি-করা ফুলগুলি পড়িয়া থাকিত।
নীরব হইয়া গেছে যে স্নেহের স্বর--
            কেবল স্তব্ধতা বাজে
            আজি এ শ্মশান-মাঝে
কেবল ডাকি গো আমি "ঈশ্বর ঈশ্বর'!
মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই
সে নাম তোমারি মুখে শুনিবারে চাই।
হাঁ সখা, ডাকিয়ো তুমি সেই নাম ধরে--
            ডাকিলেই সাড়া পাবে,
            কিছু না বিলম্ব হবে,
তখনি কাছেতে যাব সব ত্যাগ করে।
আরো দেখুন
১৯
Verses
১৯
আমার বাণীর পতঙ্গ গুহাচর
    আয় গহ্বর ছেড়ে--
গোধূলিতে এল শেষ যাত্রার অবসর,
    হারিয়ে যা পাখা নেড়ে॥  
আরো দেখুন