বিদেশী ফুলের গুচ্ছ - ৯ (oi adorer name deko sokha more)

ওই আদরের নামে ডেকো সখা মোরে!

ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত--

তাড়াতাড়ি খেলাধুলা সব ত্যাগ করে

            অমনি যেতেম ছুটে,

            কোলে পড়িতাম লুটে।

রাশি-করা ফুলগুলি পড়িয়া থাকিত।

নীরব হইয়া গেছে যে স্নেহের স্বর--

            কেবল স্তব্ধতা বাজে

            আজি এ শ্মশান-মাঝে

কেবল ডাকি গো আমি "ঈশ্বর ঈশ্বর'!

মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই

সে নাম তোমারি মুখে শুনিবারে চাই।

হাঁ সখা, ডাকিয়ো তুমি সেই নাম ধরে--

            ডাকিলেই সাড়া পাবে,

            কিছু না বিলম্ব হবে,

তখনি কাছেতে যাব সব ত্যাগ করে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

5
Verses
DELUSIONS I did cherish
but now I am rid of them.
Tracing the track of false hopes
I trod upon thorns
to know that they are not flowers.
I shall never trifle with love,
never play with heart.
I shall find my refuge in you
on the shore of the troubled sea.
আরো দেখুন
94
Verses
মালতী সারাবেলা ঝরিছে রহি রহি
কেন যে বুঝি না তো। হায় রে উদাসিনী,
পথের ধূলিরে কি করিলি অকারণে
মরণসহচারী! অরুণ গগনের
ছিলি তো সোহাগিনী। শ্রাবণবরিষণে
মুখর বনভূমি তোমারই গন্ধের
গর্ব প্রচারিছে সিক্ত সমীরণে
দিশে দিশান্তরে। কী অনাদরে তবে
গোপন বিকশিয়া বাদল-রজনীতে
প্রভাত-আলোকেরে কহিলি, "নহে নহে!'
আরো দেখুন
১৪০০ সাল
Verses
   আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
      কৌতূহলভরে--
   আজি হতে শতবর্ষ পরে।
আজি নববসন্তের প্রভাতের আনন্দের
      লেশমাত্র ভাগ--
আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,
   আজিকার কোনো রক্তরাগ
অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে
      তোমাদের করে
   আজি হতে শতবর্ষ পরে।
তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার
      বসি বাতায়নে
সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি
      ভেবে দেখো মনে--
   একদিন শতবর্ষ আগে
চঞ্চল পুলকরাশি কোন্‌ স্বর্গ হতে ভাসি
   নিখিলের মর্মে আসি লাগে--
নবীন ফাল্গুনদিন সকল বন্ধনহীন
      উন্মত্ত অধীর--
উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণুগন্ধমাখা
      দক্ষিণসমীর--
সহসা আসিয়া ত্বরা রাঙায়ে দিয়েছে ধরা
      যৌবনের রাগে
   তোমাদের শতবর্ষ আগে।
সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে,
      কবি এক জাগে--
কত কথা পুষ্পপ্রায় বিকশি তুলিতে চায়
      কত অনুরাগে
   একদিন শতবর্ষ আগে।
   আজি হতে শতবর্ষ পরে
এখন করিছে গান সে কোন্‌ নূতন কবি
      তোমাদের ঘরে?
আজিকার বসন্তের আনন্দ-অভিবাদন
   পাঠায়ে দিলাম তাঁর করে।
আমার বসন্তগান তোমার বসন্তদিনে
   ধ্বনিত হউক ক্ষণতরে
হৃদয়স্পন্দনে তব ভ্রমরগুঞ্জনে নব
      পল্লবমর্মরে
   আজি হতে শতবর্ষ পরে।
আরো দেখুন