১৯১ (michhe dako mon bole aj na)

মিছে ডাকো--মন বলে, আজ না--

              গেল উৎসবরাতি,

     ম্লান হয়ে এল বাতি,

বাজিল বিসর্জন-বাজনা।

              সংসারে যা দেবার

     মিটিয়ে দিনু এবার,

চুকিয়ে দিয়েছি তার খাজনা।

              শেষ আলো, শেষ গান,

     জগতের শেষ দান

নিয়ে যাব--আজ কোনো কাজ না।

     বাজিল বিসর্জন-বাজনা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১৫২
Verses
১৫২
ও যে চেরিফুল তব বনবিহারিণী,
আমার বকুল বলিছে "তোমারে চিনি'॥    
আরো দেখুন
117
Verses
THE GRASS-BLADE is worthy of the great world where it grows.
আরো দেখুন
বিদায়
Verses
বিভাস
       এবার চলিনু তবে।
সময় হয়েছে নিকট, এখন
       বাঁধন ছিঁড়িতে হবে।
উচ্ছল জল করে ছলছল,
জাগিয়া উঠেছে কলকোলাহল,
তরণীপতাকা চলচঞ্চল
       কাঁপিছে অধীর রবে।
সময় হয়েছে নিকট, এখন
       বাঁধন ছিঁড়িতে হবে।
আমি নিষ্ঠুর কঠিন কঠোর
       নির্মম আমি আজি
আর নাহি দেরি, ভৈরবভেরী
       বাহিরে উঠছে বাজি!
তুমি ঘুমাইছ নিমীলনয়নে,
কাঁপিয়া উঠিছ বিরহস্বপনে,
প্রভাতে জাগিয়া শূন্য শয়নে
       কাঁদিয়া চাহিয়া রবে।
সময় হয়েছে নিকট, এখন
       বাঁধন ছিঁড়িতে হবে।
অরুণ তোমার তরুণ অধর,
       করুণ তোমার আঁখি,
অমিয়বচন সোহাগবচন
       অনেক রয়েছে বাকি।
পাখি উড়ে যাবে সাগরের পার,
সুখময় নীড় পড়ে রবে তার--
মহাকাশ হতে ওই বারে বারে
       আমারে ডাকিছে সবে।
সময় হয়েছে নিকট, এখন
       বাঁধন ছিঁড়িতে হবে।
বিশ্বজগৎ আমারে মাগিলে
       কে মোর আত্মপর!
আমার বিধাতা আমাতে জাগিলে
       কোথায় আমার ঘর!
কিসেরি বা সুখ, ক'দিনের প্রাণ?
ওই উঠিয়াছে সংগ্রাম গান,
অমর মরণ রক্তচরণ
       নাচিছে সগৌরবে।
সময় হয়েছে নিকট, এখন
       বাঁধন ছিঁড়িতে হবে।
আরো দেখুন