১৮২ (bhojonmondire tabo)

ভজনমন্দিরে তব

     পূজা যেন নাহি রয় থেমে,

           মানুষে কোরো না অপমান।

যে ঈশ্বরে ভক্তি করো,

     হে সাধক, মানুষের প্রেমে

           তাঁরি প্রেম করো সপ্রমাণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

51
Verses
YOUR CALUMNY against the great is impious,
it hurts yourself;
against the small it is mean,
for it hurts the victim.
আরো দেখুন
63
Verses
NOT FOR ME is the love that knows no restraint, but like the foaming wine that having burst its vessel in a moment would run to waste.
Send me the love which is cool and pure like your rain that blesses the thirsty earth and fills the homely earthen jars.
Send me the love that would soak down into the centre of being, and from there would spread like the unseen sap through the branching tree of life, giving birth to fruits and flowers.
Send me the love that keeps the heart still with the fulness of peace.
আরো দেখুন
আত্মসমর্পণ
Verses
       আমি    এ কেবল মিছে বলি,
       শুধু    আপনার মন ছলি।
       কঠিন বচন শুনায়ে তোমারে
            আপন মর্মে জ্বলি।
       থাক্‌ তবে থাক্‌ ক্ষীণ প্রতারণা,
       কী হবে লুকায়ে বাসনা বেদনা,
       যেমন আমার হৃদয়-পরান
            তেমনি দেখাব খুলি।
       আমি    মনে করি যাই দূরে,
       তুমি    রয়েছ বিশ্ব জুড়ে।
       যত দূরে যাই ততই তোমার
            কাছাকাছি ফিরি ঘুরে।
       চোখে চোখে থেকে কাছে নহ তবু,
       দূরেতে থেকেও দূর নহ কভু,
       সৃষ্টি ব্যাপিয়া রয়েছ তবুও
            আপন অন্তঃপুরে।
       আমি    যেমনি করিয়া চাই,
       আমি    যেমনি করিয়া গাই,
         বেদনাবিহীন ওই হাসিমুখ
            সমান দেখিতে পাই।
       ওই রূপরাশি আপনা বিকাশি
       রয়েছে পূর্ণ গৌরবে ভাসি,
       আমার ভিখারি প্রাণের বাসনা
            হোথায় না পায় ঠাঁই।
       শুধু    ফুটন্ত ফুল-মাঝে
       দেবী,    তোমার চরণ সাজে।
       অভাবকঠিন মলিন মর্ত্য
            কোমল চরণে বাজে।
       জেনে শুনে তবু কী ভ্রমে ভুলিয়া
       আপনারে আমি এনেছি তুলিয়া,
       বাহিরে আসিয়া দরিদ্র আশা
            লুকাতে চাহিছে লাজে।
       তবু    থাক্‌ পড়ে ওইখানে,
       চেয়ে    তোমার চরণ-পানে।
       যা দিয়েছি তাহা গেছে চিরকাল
            আর ফিরিবে না প্রাণে।
       তবে ভালো করে দেখো একবার
       দীনতা হীনতা যা আছে আমার,
       ছিন্ন মলিন অনাবৃত হিয়া
            অভিমান নাহি জানে।
       তবে    লুকাব না আমি আর
       এই    ব্যথিত হৃদয়ভার।
       আপনার হাতে চাব না রাখিতে
            আপনার অধিকার।
       বাঁচিলাম প্রাণে তেয়াগিয়া লাজ,
       বদ্ধ বেদনা ছাড়া পেল আজ,
       আশা-নিরাশায় তোমারি যে আমি
            জানাইনু শত বার।
আরো দেখুন