পরিত্যক্ত (parityakta)

    চলে গেল, আর কিছু  নাই কহিবার।

    চলে গেল, আর কিছু নাই গাহিবার।

    শুধু গাহিতেছে আর শুধু কাঁদিতেছে

       দীনহীন হৃদয় আমার, শুধু বলিতেছে,

   "চলে গেল সকলেই চলে গেল গো,

     বুক শুধু ভেঙে গেল দ'লে গেল গো।"  

     বসন্ত চলিয়া গেলে বর্ষা কেঁদে কেঁদে বলে,

     "ফুল গেল, পাখি গেল--

    আমি শুধু রহিলাম, সবই গেল গো।"

    দিবস ফুরালে রাতি স্তব্ধ হয়ে রহে,

       শুধু কেঁদে কহে,

    "দিন গেল, আলো গেল, রবি গেল গো--

    কেবল একেলা আমি, সবই গেল গো।"

    উত্তরবায়ুর সম     প্রাণের বিজনে মম

    কে যেন কাঁদিছে শুধু

    "চলে গেল, চলে গেল,

    সকলেই চলে গেল গো।"

    উৎসব ফুরায়ে গেলে           ছিন্ন শুষ্ক মালা

          পড়ে থাকে হেথায় হোথায়--

    তৈলহীন শিখাহীন ভগ্ন দীপগুলি

          ধুলায় লুটায়--

    একবার ফিরে কেহ দেখে নাকো ভুলি,

          সবে চলে যায়।

    পুরানো মলিন ছিন্ন বসনের মতো

          মোরে ফেলে গেল,

    কাতর নয়নে চেয়ে রহিলাম কত--

          সাথে না লইল।

    তাই প্রাণ গাহে শুধু, কাঁদে শুধু, কহে শুধু,

          "মোরে ফেলে গেল,

    সকলেই মোরে ফেলে গেল,

          সকলেই চলে গেল গো।"

    একবার ফিরে তারা চেয়েছিল কি?

          বুঝি চেয়েছিল।

    একবার ভুলে তারা কেঁদেছিল কি?

          বুঝি কেঁদেছিল।

          বুঝি ভেবেছিল--

    লয়ে যাই--নিতান্ত কি একেলা কাঁদিবে?

          তাই বুঝি ভেবেছিল।

          তাই চেয়েছিল।

          তার পরে? তার পরে!

          তার পরে বুঝি হেসেছিল।

    একফোঁটা অশ্রুবারি মুহূর্তেই শুকাইল।

          তার পরে? তার পরে!

          চলে গেল।

          তার পরে? তার পরে!

ফুল গেল, পাখি গেল, আলো গেল, রবি গেল,

                   সবাই গেল, সবই গেল গো--

হৃদয় নিশ্বাস ছাড়ি কাঁদিয়া কহিল,

"সকলেই চলে গেল গো,

আমারেই ফেলে গেল গো।"

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

59
Verses
তুমি জান ওগো অন্তর্যামী,
পথে পথেই মন ফিরালেম আমি।
       ভাবনা আমার বাঁধল নাকো বাসা,
       কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা,
       তবু আমার মনে আছে আশা
            তোমার পায়ে ঠেকবে তারা স্বামী।
টেনেছিল কতই কান্নাহাসি,
বারে বারেই ছিন্ন হল ফাঁসি।
     শুধায় সবাই হতভাগ্য ব'লে
     "মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে?"
      জানি জানি নামবে তোমার কোলে
            আপনি যেথায় পড়বে মাথা নামি।
আরো দেখুন
The First Jasmines
Verses
AH, THESE jasmines, these white jasmines!
I seem to remember the first day when I filled my hands with these jasmines, these white jasmines.
I have loved the sunlight, the sky and the green earth;
I have heard the liquid murmur of the river through the darkness
of midnight;
Autumn sunsets have come to me at the bend of a road in the lonely waste, like a bride raising her veil to accept her lover.
Yet my memory is still sweet with the first white jasmines that I held in my hand when I was a child.
Many a glad day has come in my life, and I have laughed with merrymakers on festival nights.
On grey mornings of rain I have crooned many an idle song.
I have worn round my neck the evening wreath of bakulas woven by the hand of love.
Yet my heart is sweet with the memory of the first fresh jasmines that filled my hands when I was a child.
আরো দেখুন
49
Verses
WHERE IS heaven? you ask me, my child,- the sages tell us it is beyond the limits of birth and death, unswayed by the rhythm of day and night; it is not of this earth.
But your poet knows that its eternal hunger is for time and space, and it strives evermore lo be born in the fruitful dust. Heaven is fulfilled in your sweet body, my child, in your palpitating heart
The sea is beating its drums in joy, the flowers are a-tiptoe to kiss you. For heaven is born in you, in the arms of the mother-dust.
আরো দেখুন