দুঃখ-আবাহন (duhkha aabaahan)

         আয় দুঃখ, আয় তুই,

        তোর তরে পেতেছি আসন,

    হৃদয়ের প্রতি শিরা টানি টানি উপাড়িয়া

    বিচ্ছিন্ন শিরার মুখে তৃষিত অধর দিয়া

    বিন্দু বিন্দু রক্ত তুই করিস শোষণ;

    জননীর স্নেহে তোরে করিব পোষণ।

    হৃদয়ে আয় রে তুই হৃদয়ের ধন।

    নিভৃতে ঘুমাবি তুই হৃদয়ের নীড়ে;

       অতি শুরু তোর ভার--

    দু-একটি শিরা তাহে যাবে বুঝি ছিঁড়ে,

           যাক ছিঁড়ে।

    জননীর স্নেহে তোরে করিব বহন

    দুর্বল বুকের 'পরে  করিব ধারণ,

    একেলা বসিয়া ঘরে       অবিরল একস্বরে

         গাব তোর কানে কানে ঘুম পাড়াবার গান।

মুদিয়া আসিবে তোর শ্রান্ত দু-নয়ান।

    প্রাণের ভিতর হতে উঠিয়া নিশ্বাস,

    শ্রান্ত কপালেতে তোর করিবে বাতাস,

           তুই নীরবে ঘুমাস।

    আয়, দুঃখ,আয় তুই, ব্যাকুল এ হিয়া।

    দুই হাতে মুখ চাপি হৃদয়ের ভূমি-'পরে

        পড়্‌ আছাড়িয়া।

    সমস্ত হৃদয় ব্যাপি একবার উচ্চস্বরে

    অনাথ শিশুর মতো ওঠ্‌ রে কাঁদিয়া

        প্রাণের মর্মের কাছে

      একটি যে ভাঙা বাদ্য আছে

    দুই হাতে ডুলে নে রে, সবলে বাজায়ে দে রে

            নিতান্ত উন্মাদ-সম ঝন্‌ ঝন্‌ ঝন্‌ ঝন্‌।

    ভাঙ্গে তো ভাঙ্গিবে বাদ্য, ছেঁড়ে তো ছিঁড়িবে তন্ত্রী --

    নে রে তবে তুলে নে রে, সবলে বাজায়ে দে রে

        নিতান্ত উন্মাদ-সম ঝন্‌ ঝন্‌ ঝন্‌ ঝন্‌।

        দারুণ আহত হয়ে দারুণ শব্দের ঘায়,  

   যত আছে প্রতিধ্বনি   বিষম প্রমাদ গনি

        একেবারে সমস্বরে

        কাঁদিয়া উঠিবে যন্ত্রণায়-

        দুঃখ, তুই আয় তুই আয়।

  

        নিতান্ত একেলা এ হৃদয়।

        আর কিছু নয়,

   কাছে আয় একবার,      তুলে ধর্‌ মুখ তার,

        ঘুমে তার আঁখি দুটি রাখ্‌

        একদৃষ্টে চেয়ে শুধু থাক্‌।

        আর কিছু নয়,

        নিরালয় এ হৃদয়

        শুধু এক সহচর চায়।

  তুই দুঃখ তুই কাছে আয়।

  কথা না কহিস যদি       বসে থাক্‌ নিরবধি

        হৃদয়ের পাশে দিনরাতি।

  যখনি খেলাতে চাস     হৃদয়ের কাছে যাস,

       হৃদয় আমার চায় খেলাবার সাথি।

        আয় দুঃখ হৃদয়ের ধন,

        এই হেথা পেতেছি আসন।

        প্রাণের মর্মের কাছে

        এখনো যা রক্ত আছে

        তাই তুই করিস শোষণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভীরু
Verses
কেন এ কম্পিত প্রেম, অয়ি ভীরু, এনেছ সংসারে--
                   ব্যর্থ করি রাখিবে কি তারে।
            আলোকশঙ্কিত তব হিয়া
            প্রচ্ছন্ন নিভৃত পথ দিয়া
                   থেমে যায় প্রাঙ্গণের দ্বারে।
হায়, সে যে পায় নাই আপন নিশ্চিত পরিচয়,
                   বন্দী তারে রেখেছে সংশয়।
            বাহিরে সামান্য বাধা সেও
            সে-প্রেমেরে কেন করে হেয়,
                      অন্তরেও তার পরাজয়।
ওই শোনো কেঁপে ওঠে নিশীথরাত্রির অন্ধকার,
                      আহ্বান আসিছে বারম্বার।
            থেকো না ভয়ের অন্ধ ঘেরে,
            অবজ্ঞা করিয়ো দুর্গমেরে,
                   জিনি লহো সত্যেরে তোমার।
নিষ্ঠুরকে মেনে লহো সুদুঃসহ দুঃখের উৎসাহে,
                   প্রেমের গৌরব জেনো তাহে।
            দীপ্তি দেয় রুদ্ধ অশ্রুজল,
            নষ্ট আশা হয় না নিষ্ফল,
                      সমুজ্জল করে চিত্তদাহে।
শীর্ণ ফুল রৌদ্রে পুড়ে কালো হয়, হোক-না সে কালো--
                      দীন দীপে নিবুক-না আলো।
            দুর্বল যে মিথ্যার খাঁচায়
            নিত্যকাল কে তারে বাঁচায়,
                  মরে যাহা মরা তার ভালো।
আঘাত বাঁচাতে গিয়ে বঞ্চিত হবে কি এ-জীবন,
                  শুধিবে না দুর্মূল্যের পণ।
            প্রেম সে কি কৃপণতা জানে,
            আত্মরক্ষা করে আত্মদানে--
                  ত্যাগবীর্যে লভে মুক্তিধন।
আরো দেখুন
112
Verses
THE SUN has his simple robe of light. The clouds are decked with gorgeousness.
আরো দেখুন
রাতের দান
Verses
পথের শেষে নিবিয়া আসে আলো,
          গানের বেলা আজ ফুরালো
                   কী নিয়ে তবে কাটিবে তব সন্ধ্যা।
                   রাত্রি নহে বন্ধ্যা,
অন্ধকারে না-দেখা ফুল ফুটায়ে তোলে সে যে--
          দিনের অতি নিঠুর খর তেজে
                   যে-ফুল ফুটিল না,
          যাহার মধুকণা
বনভূমির প্রত্যাশাতে গোপনে ছিল বলে
     গিয়েছে কবে আকাশপথে চলে
          তোমার উপবনের মৌমাছি
     কৃপণ বনবীথিকাতলে বৃথা করুণা যাচি।
          আঁধারে-ফোটা সে ফুল নহে ঘরেতে আনিবার
               সে-ফুলদলে গাঁথিবে না তো হার;
                   সে শুধু বুকে আনে
                             গন্ধ-ঢাকা নিভৃত অনুমানে
দিনের ঘন জনতামাঝে হারানো আঁখিখানি,
          মৌনে-ডোবা বাণী;
সে শুধু আনে পাই নি যারে তাহারই পরিচিতি,
          ঘটে নি যাহা ব্যাকুল তারই স্মৃতি।
স্বপনে-ঘেরা সুদূর তারা নিশার-ডালি-ভরা
          দিয়েছে দেখা, দেয় নি তবু ধরা;
রাতের ফুল দূরের ধ্যানে তেমনি কথা কবে,
     অনধিগত সার্থকতা বুঝাবে অনুভবে,
          না-জানা সেই না-ছোঁওয়া সেই পথের শেষ দান
                   বিদায়বেলা ভরিবে তব প্রাণ।
আরো দেখুন