জ্যোতির্বাষ্প (jyotirbaspo)

হে বন্ধু, সবার চেয়ে চিনি তোমাকেই

          এ কথায় পূর্ণ সত্য নেই।

চিনি আমি সংসারের শত-সহস্রেরে

             কাজের বা অকাজের ঘেরে

নির্দিষ্ট সীমায় যারা স্পষ্ট হয়ে জাগে,

     প্রত্যহের ব্যবহারে লাগে,

          প্রাপ্য যাহা হাতে দেয় তাই,

               দান যাহা তাহা নাহি পাই।

অনন্তের সমুদ্রমন্থনে

     গভীর রহস্য হতে তুমি এলে আমার জীবনে।

          উঠিয়াছ অতলের অস্পষ্টতাখানি

               আপনার চারি দিকে টানি।

নীহারিকা রহে যথা কেন্দ্রে তার নক্ষত্রেরে ঘেরি,

জ্যোতির্ময় বাষ্প-মাঝে দূরবিন্দু তারাটিরে হেরি।

তোমা-মাঝে শিল্পী তার রেখে গেছে তর্জনীর মানা,

                   সব নহে জানা।

সৌন্দর্যের যে-পাহারা জাগিয়া রয়েছে অন্তঃপুরে

          সে আমারে নিত্য রাখে দূরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

40
Verses
A MESSAGE CAME from my youth of vanished days, saying, 1 wait for you among the quiverings of unborn May, where smiles ripen for tears and hours ache with songs unsung.'
It says, 'Come to me across the worn-out track of age, through the gates of death. For dreams fade, hopes fail, the gathered fruits of the year decay, but I am the eternal truth, and you shall meet me again and again in your voyage of life from shore to shore.'
আরো দেখুন
216
Verses
যে রত্ন সবার সেরা
      তাহারে খুঁজিয়া ফেরা
             ব্যর্থ অন্বেষণ।
কেহ নাহি জানে, কিসে
      ধরা দেয় আপনি সে
             এলে শুভক্ষণ।
আরো দেখুন
উৎসর্গ
Verses
শ্রীযুক্ত সুধীন্দ্রলাল দত্ত
                                কল্যাণীয়েষু
আরো দেখুন