৩৭ (dhusor godhulilogne sohosa dekhini)

ধূসর গোধূলিলগ্নে সহসা দেখিনু একদিন

মৃত্যুর দক্ষিণবাহু জীবনের কণ্ঠে বিজড়িত,

রক্ত সূত্রগাছি দিয়ে বাঁধা;

চিনিলাম তখনি দোঁহারে।

দেখিলাম, নিতেছে যৌতুক

বরের চরম দান মরণের বধূ;

দক্ষিণবাহুতে বহি চলিয়াছে যুগান্তের পানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দুঃখ এ নয়, সুখ নহে গো
Verses
দুঃখ এ নয়, সুখ নহে গো--
   গভীর শান্তি এ যে,
আমার সকল ছাড়িয়ে গিয়ে
    উঠল কোথায় বেজে।
ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম,   ছাড়িয়ে আপনারে
সাথে করে নিল আমায়    জন্মমরণপারে--
   এল পথিক সেজে।
          দুঃখ এ নয়, সুখ নহে গো--
   গভীর শান্তি এ যে।
চরণে তার নিখিল ভুবন          নীরব গগনেতে
আলো-আঁধার আঁচলখানি         আসন দিল পেতে।
এত কালের ভয় ভাবনা          কোথায় যে যায় সরে,
ভালোমন্দ ভাঙাচোরা                 আলোয় ওঠে ভরে,
                কালিমা যায় মেজে।
          দুঃখ এ নয়, সুখ নহে গো--
                গভীর শান্তি এ যে।
আরো দেখুন
85
Verses
দুর্দিন ঘনায়ে এল ঘন অন্ধকারে
হে প্রাণেশ। দিগ্‌বিদিক বৃষ্টিবারিধারে
ভেসে যায়, কুটিল কটাক্ষে হেসে যায়
নিষ্ঠুর বিদ্যুৎ-শিখা, উতরোল বায়
তুলিল উতলা করি অরণ্য কানন।
আজি তুমি ডাকো অভিসারে, হে মোহন,
হে জীবনস্বামী। অশ্রুসিক্ত বিশ্ব-মাঝে
কোনো দুঃখে, কোনো ভয়ে, কোনো বৃথা কাজে
রহিব না রুদ্ধ হয়ে। এ দীপ আমার
পিচ্ছিল তিমিরপথে যেন বারম্বার
নিবে নাহি যায়, যেন আর্দ্র সমীরণে
তোমার আহ্বান বাজে। দুঃখের বেষ্টনে
দুর্দিন রচিল আজি নিবিড় নির্জন,
হোক আজি তোমা-সাথে একান্ত মিলন।
আরো দেখুন
নাম্নী - করুণী
Verses
          তরুলতা
যে ভাষায় কয় কথা
          সে ভাষা সে জানে--
তৃণ তার পদক্ষেপ দয়া বলি মানে।
          পুষ্পপল্লবের 'পরে তার আঁখি
অদৃশ্য প্রাণের হর্ষ দিয়ে যায় রাখি।
স্নেহ তার আকাশের আলোর মতন
              কাননের অন্তরবেদন
                   দূর করিবার লাগি
              নিত্য আছে জাগি।
             শিশু হতে শিশুতর
গাছগুলি বোবা প্রাণে ভর-ভর;
             বাতাসে বৃষ্টিতে
চঞ্চলিয়া জাগে তারা অর্থহীন গীতে,
             ধরণীর যে গভীরে চিররসধারা
                   সেইখানে তারা
কাঙাল প্রসারি ধরে তৃষিত অঞ্জলি,
বিশ্বের করুণারাশি শাখায় শাখায় উঠে ফলি--
সে তরুলতারি মতো স্নিগ্ধ প্রাণ তার;
              শ্যামল উদার
             সেবা যত্ন সরল শান্তিতে
ঘনচ্ছায়া বিস্তারিয়া আছে চারি ভিতে;
              তাহার মমতা
সকল প্রাণীর 'পরে বিছায়েছে স্নেহের সমতা;
              পশু পাখি তার আপনার;
              জীববৎসলার
স্নেহ ঝরে শিশু-'পরে, বনে যেন নত মেঘভার
              ঢালে বারিধার।
তরুণ প্রাণের 'পরে করুণায় নিত্য সে তরুণী--
          নাম কি করুণী।
আরো দেখুন