বদল (bodol)

হাসির কুসুম আনিল সে ডালি ভরি,

      আমি আনিলাম দুখবাদলের ফল।

শুধালেম তারে, "যদি এ বদল করি

                 হার হবে কার বল্‌।'

হাসি কৌতুকে কহিল সে সুন্দরী,

                 "এসো-না, বদল করি।

দিয়ে মোর হার লব ফলভার

                 অশ্রুর রসে ভরা।'

চাহিয়া দেখিনু মুখপানে তার

                 নিদয়া সে মনোহরা।

 

সে লইল তুলে আমার ফলের ডালা,

      করতালি দিল হাসিয়া সকৌতুকে।

আমি লইলাম তাহার ফুলের মালা,

                 তুলিয়া ধরিনু বুকে।

"মোর হল জয়' হেসে হেসে কয়,

                 দূরে চলে গেল ত্বরা।

উঠিল তপন মধ্যগগনদেশে,

                 আসিল দারুণ খরা--

সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে

                 ফুলগুলি সব ঝরা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

36
Verses
MY FETTERS, you made music in my heart. I played with you all day long and made you my ornament. We were the best of friends, my fetters. There were times when I was afraid of you, but my fear made me love you the more. You were companions of my long dark night, and I make my bow to you, before I bid you good-bye, my fetters.
আরো দেখুন
71
Verses
গাছের পাতায় লেখন লেখে
      বসন্তে বর্ষায়--
ঝ'রে পড়ে, সব কাহিনী
      ধুলায় মিশে যায়।
আরো দেখুন
প্রভেদ
Verses
অনুগ্রহ দুঃখ করে, দিই, নাহি পাই।
করুণা কহেন, আমি দিই, নাহি চাই।
আরো দেখুন