আগমনী (agomoni)

মাঘের বুকে সকৌতুকে কে আজি এল, তাহা

                  বুঝিতে পারো তুমি?

শোন নি কানে হঠাৎ গানে কহিল "আহা আহা'

                  সকল বনভূমি?

            শুষ্ক জরা পুষ্প-ঝরা

            হিমের-বায়ে-কাঁপন-ধরা

                  শিথিল মন্থর

"কে এল' বলি তরাসি উঠে শীতের সহচর।

 

গোপনে এল, স্বপনে এল, এল সে মায়াপথে,

                  পায়ের ধ্বনি নাহি।

ছায়াতে এল, কায়াতে এল, এল সে মনোরথে

                দখিন-হাওয়া বাহি।

           অশোকবনে নবীন পাতা

           আকাশ-পানে তুলিল মাথা,

                কহিল, "এসেছ কি?'

      মর্মরিয়া থরোথরো কাঁপিল আমলকী।

 

কাহারে চেয়ে উঠিল গেয়ে দোয়েল চাঁপা-শাখে

                "শোনো গো, শোনো শোনো।'

শ্যামা না জানে প্রভাতী গানে কী নামে তারে ডাকে

                আছে কি নাম কোনো?

           কোকিল শুধু মুহুর্‌মুহু

           আপন মনে কুহরে কুহু

                 ব্যথায়-ভরা বাণী।

কপোত বুঝি শুধায় শুধু, "জানি কি, তারে জানি?'

 

আমের বোলে কী কলরোলে সুবাস ওঠে মাতি

                অসহ উচ্ছ্বাসে।

আপন মনে মাধবী ভনে কেবলই দিবারাতি,

                "মোরে সে ভালোবাসে।'

           অধীর হাওয়া নদীর পারে

           খ্যাপার মতো কহিছে কারে,

                "বলো তো কী-যে করি?'

শিহরি উঠি শিরীষ বলে, "কে ডাকে মরি মরি!'

 

কেন যে আজি উঠিল বাজি আকাশ-কাঁদা বাঁশি

                   জানিস তাহা না কি?

রঙিন যত মেঘের মতো কী যায় মনে ভাসি

                   কেন যে থাকি থাকি?

           অবুঝ তোরা তাহারে বুঝি

           দূরের পানে ফিরিস খুঁজি--

                   বাহিরে-আঁখি-বাঁধা,

প্রাণের মাঝে চাহিস না যে, তাই তো লাগে ধাঁধা।

 

পুলকে-কাঁপা কনকচাঁপা বুকের মধু-কোষে

                 পেয়েছে দ্বার নাড়া,

এমন করে কুঞ্জ ভরে সহজে তাই তো সে

        দিয়েছে তারি সাড়া।

           সহসা বনমল্লিকা যে

           পেয়েছে তারে আপন-মাঝে,

                  ছুটিয়া দলে দলে

"এই যে তুমি' "এই যে তুমি' আঙুল তুলে বলে।

 

পেয়েছে তারা, গেয়েছে তারা, জেনেছে তারা সব

                 আপন মাঝখানে--

তাই এ শীতে জাগালো গীতে বিপুল কলরব

                 দ্বিধাবিহীন তানে।

           ওদের সাথে জাগ্‌ রে কবি,

           হৃৎকমলে দেখ্‌ সে ছবি,

                 ভাঙুক মোহঘোর।

বনের তলে নবীন এল, মনের তলে তোর।

 

আলোতে তোরে দিক-না ভরে ভোরের নব রবি,

                  বাজ্‌ রে বীণা বাজ্‌।

গগন-কোলে হাওয়ার দোলে ওঠ্‌ রে দুলে কবি,

                   ফুরালো তোর কাজ।

              বিদায় নিয়ে যাবার আগে

              পড়ুক টান ভিতর-বাগে,

                   বাহিরে পাস ছুটি।

প্রেমের ডোরে বাঁধুক তোরে বাঁধন যাক টুটি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

62
Verses
ক্লান্ত মোর লেখনীর
        এই শেষ আশা--
নীরবের ধ্যানে তার
         ডুবে যাবে ভাষা।
আরো দেখুন
83
Verses
I FEEL THAT all the stars shine in me.
The world breaks into my life like a flood.
The flowers blossom in my body.
All the youthfulness of land and water smokes like an incense in my heart; and the breath of all things plays on my thoughts as on a flute.
II
When the world sleeps I come to your door.
The stars are silent, and I am afraid to sing.
I wait and watch, till your shadow passes by the balcony of night and I return with a full heart.
Then in the morning I sing by the roadside;
The flowers in the hedge give me answer and the morning air listens,
The travellers suddenly stop and look in my face, thinking I have called them by their names.
III
Keep me at your door ever attending to your wishes, and let me go about in your Kingdom accepting your call.
Let me not sink and disappear in the depth of langour.
Let not my life be worn out to tatters by penury of waste.
Let not those doubts encompass me,-the dust of distractions.
Let me not pursue many paths to gather many things.
Let me not bend my heart to the yoke of the many.
Let me hold my head high in the courage and pride of being your servant.
আরো দেখুন
7
Verses
HOW OFTEN, great Earth, have I felt my being yearn to flow over you, sharing in the happiness of each green blade that raises its signal banner in answer to the beckoning blue of the sky!
        I feel as if I had belonged to you ages before I was born. That is why, in the days when the autumn light shimmers on the mellowing ears of rice, I seem to remember a past when my mind was everywhere, and even to hear voices as of playfellows echoing from the remote and deeply veiled past,
        When, in the evening, the cattle return to their folds, raising dust from the meadow paths, as the moon rises higher than the smoke ascending from the village huts, I feel sad as for some great separation that happened in the first morning of existence.
আরো দেখুন