পত্র (potro)

তোমাকে পাঠালুম আমার লেখা

        এক-বই-ভরা কবিতা

তারা সবাই ঘেঁষাঘেঁষি দেখা দিল

           একই সঙ্গে এক খাঁচায়।

        কাজেই আর সমস্ত পাবে,

কেবল পাবে না তাদের মাঝখানের ফাঁকগুলোকে।

    যে অবকাশের নীল আকাশের আসরে

        একদিন নামল এসে কবিতা

           সেইটেই পড়ে রইল পিছনে।

নিশীথ রাত্রের তারাগুলি ছিঁড়ে নিয়ে

    যদি হার গাঁথা যায় ঠেসে,

বিশ্ব-বেনের দোকানে

    হয়তো সেটা বিকোয় মোটা দামে;

তবু রসিকেরা বুঝতে পারে, যেন কমতি হল কিসের।

    যেটা কম পড়ল সেটা ফাঁকা আকাশ,

           তৌল করা যায় না তাকে,

               কিন্তু সেটা দরদ দিয়ে ভরা।

মনে করো একটি গান উঠল জেগে

    নীরব সময়ের বুকের মাঝখানে

        একটি মাত্র নীলকান্তমণি--

    তাকে কি দেখতে হবে

           গয়নার বাক্সের মধ্যে।

        বিক্রমাদিত্যের সভায়

কবিতা শুনিয়েছেন কবি দিনে দিনে।

    ছাপাখানার দৈত্য তখন

           কবিতার সময়াকাশকে

        দেয় নি লেপে কালি মাখিয়ে।

    হাইড্রলিক জাঁতায় পেষা কাব্যপিণ্ড

           তলিয়ে যেত না গলায় এক-এক গ্রাসে,

উপভোগটা পুরো অবসরে উঠত রসিয়ে।

 

হায় রে, কানে শোনার কবিতাকে

        পরানো হল চোখে দেখার শিকল,

কবিতার নির্বাসন হল লাইব্রেরি-লোকে;

        নিত্যকালের আদরের ধন

পাব্‌লিশরের হাটে হল নাকাল।

           উপায় নেই,

    জটলা-পাকানোর যুগ এটা।

কবিতাকে পাঠকের অভিসারে যেতে হয়

    পটল-ডাঙার অম্‌নিবাসে চড়ে।

 

        মন বলছে নিশ্বাস ফেলে--

আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।

        তুমি যদি হতে বিক্রমাদিত্য

আর আমি যদি হতেম-- কী হবে ব'লে।

        জন্মেছি ছাপার কালিদাস হয়ে।

           তোমরা আধুনিক মালবিকা

               কিনে পড় কবিতা

        আরাম-কেদারায় ব'সে।

    চোখ বুজে কান পেতে শোন না;

           শোনা হলে

    কবিকে পরিয়ে দাও না বেলফুলের মালা,

        দোকানে পাঁচ সিকে দিয়েই খালাস।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

14
Verses
IF I AM impatient today, forgive me, my love. It is the first summer rain, and the riverside forest is aflutter, and the blossoming kadam trees, are tempting the passing winds with wine-cups of perfume. See, from all corners of the sky lightnings are darting their glances, and winds are rampant in your hair.
If to-day I bring my homage to you, forgive me, my love. The everyday world is hidden in the dimness of the rain, all work has stopped in the village, the meadows are desolate. In your dark eyes the coming of the rain finds its music, and it is at your door that July waits with jasmines for your hair in its blue skirt.
আরো দেখুন
মায়াবাদ
Verses
হা রে নিরানন্দ দেশ, পরি জীর্ণ জরা,
বহি বিজ্ঞতার বোঝা, ভাবিতেছ মনে
ঈশ্বরের প্রবঞ্চনা পড়িয়াছে ধরা
সুচতুর সূক্ষ্মদৃষ্টি তোমার নয়নে!
লয়ে কুশাঙ্কুর বুদ্ধি শাণিত প্রখরা
কর্মহীন রাত্রিদিন বসি গৃহকোণে
মিথ্যা ব'লে জানিয়াছ বিশ্ববসুন্ধরা
গ্রহতারাময় সৃষ্টি অনন্ত গগনে।
যুগযুগান্তর ধ'রে পশু পক্ষী প্রাণী
অচল নির্ভয়ে হেথা নিতেছে নিশ্বাস
বিধাতার জগতেরে মাতৃক্রোড় মানি;
তুমি বৃদ্ধ কিছুরেই কর না বিশ্বাস!
লক্ষ কোটি জীব লয়ে এ বিশ্বের মেলা
তুমি জানিতেছ মনে, সব ছেলেখেলা।
আরো দেখুন
শেষ
Verses
      বহি লয়ে অতীতের সকল বেদনা,
       ক্লান্তি লয়ে, গ্লানি লয়ে, লয়ে মুহূর্তের আবর্জনা,
                 লয়ে প্রীতি,
                       লয়ে সুখস্মৃতি,
            আলিঙ্গন ধীরে ধীরে শিথিল করিয়া
                 এই দেহ যেতেছে সরিয়া
                          মোর কাছ হতে।
             সেই রিক্ত অবকাশ যে আলোতে
                 পূর্ণ হয়ে আসে
               অনাসক্ত আনন্দ-উদ্ভাসে
                 নির্মল পরশ তার
               খুলি দিল গত রজনীর দ্বার।
                 নবজীবনের রেখা
              আলোরূপে প্রথম দিতেছে দেখা;
       কোনো চিহ্ন পড়ে নাই তাহে,
     কোনো ভার; ভাসিতেছে সত্তার প্রবাহে
                 সৃষ্টির আদিমতারা-সম
                      এ চৈতন্য মম।
              ক্ষোভ তার নাই দুঃখে সুখে;
    যাত্রার আরম্ভ তার নাহি জানি কোন্‌ লক্ষ্যমুখে।
                 পিছনের ডাক
    আসিতেছে শীর্ণ হয়ে; সম্মুখেতে নিস্তব্ধ নির্বাক্‌
                 ভবিষ্যৎ জ্যোতির্ময়
                      অশোক অভয়,
       স্বাক্ষর লিখিল তাহে সূর্য অস্তগামী।
      যে মন্ত্র উদাত্ত সুরে উঠে শূন্যে সেই মন্ত্র--"আমি'।
আরো দেখুন