কোমল গান্ধার (komol gandhar)

নাম রেখেছি কোমল গান্ধার,

                                মনে মনে।

      যদি তার কানে যেত অবাক হয়ে থাকত বসে,

                         বলত হেসে "মানে কী'।

মানে কিছুই যায় না বোঝা সেই মানেটাই খাঁটি।

             কাজ আছে কর্ম আছে সংসারে,

                 ভালো মন্দ অনেক রকম আছে--

         তাই নিয়ে তার মোটামুটি সবার সঙ্গে চেনাশোনা।

পাশের থেকে আমি দেখি বসে বসে

         কেমন একটি সুর দিয়েছে চার দিকে।

             আপনাকে ও আপনি জানে না।

      যেখানে ওর অন্তর্যামীর আসন পাতা

         সেইখানে তাঁর পায়ের কাছে

      রয়েছে কোন্‌ ব্যথা-ধূপের পাত্রখানি।

সেখান থেকে ধোঁয়ার আভাস চোখের উপর পড়ে,

             চাঁদের উপর মেঘের মতো--

                     হাসিকে দেয় একটুখানি ঢেকে।

         গলার সুরে কী করুণা লাগে ঝাপসা হয়ে।

ওর জীবনের তানপুরা যে ওই সুরেতেই বাঁধা,

                     সেই কথাটি ও জানে না।

      চলায় বলায় সব কাজেতেই ভৈরবী দেয় তান

                 কেন যে তার পাই নে কিনারা।

      তাই তো আমি নাম দিয়েছি কোমল গান্ধার--

             যায় না বোঝা যখন চক্ষু তোলে

                 বুকের মধ্যে অমন ক'রে

                     কেন লাগায় চোখের জলের মিড়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

80
Verses
FILL YOUR EYES with the colours that ripple
on beauty's stream,
vain is your struggle to clutch them.
That which you chase with your desire is a shadow,
that which thrills your life-chords is music.
The wine they drink at the assembly of gods
has no body, no measure.
It is in rushing brooks,
in flowering trees,
in the smile that dances at the corner of dark eyes.
Enjoy it in freedom.
আরো দেখুন
নিরাপদ নীচতা
Verses
তুমি নীচে পাঁকে পড়ি ছড়াইছ পাঁক,
যে জন উপরে আছে তারি তো বিপাক।
আরো দেখুন
২২
Verses
২২
       মেঘ সে বাষ্পগিরি,
       গিরি সে বাষ্পমেঘ,
কালের স্বপ্নে যুগে যুগে ফিরি ফিরি
       এ কিসের ভাবাবেগ॥  
আরো দেখুন