60 (the savour of wandering)

I.56. sukh sindh ki sair ka

 

THE SAVOUR of wandering in the ocean of deathless life has rid me of all my asking:

As the tree is in the seed, so all diseases are in this asking.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

68
Verses
যুগল প্রাণের মিলনের পরে
         পুণ্য অমৃত-বৃষ্টি
মঙ্গল-দানে করুক মধুর
         নবজীবনের সৃষ্টি।
প্রেমরহস্যসন্ধান-পথে যাত্রী
মধুময় হোক তোমাদের দিন রাত্রি,
নামুক দোঁহার শুভদৃষ্টিতে
         বিধাতার শুভদৃষ্টি।
আরো দেখুন
নৌকোযাত্রা
Verses
       মধু মাঝির ওই যে নৌকোখানা
বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে,
       কারো কোনো কাজে লাগছে না তো,
বোঝাই করা আছে কেবল পাটে।
  আমায় যদি দেয় তারা নৌকাটি
  আমি তবে একশোটা দাঁড় আঁটি,
  পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা --
মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে।
       আমি কেবল যাই একটিবার
       সাত সমুদ্র তেরো নদীর পার।
       তখন তুমি কেঁদো না মা, যেন
বসে বসে একলা ঘরের কোণে --
       আমি তো মা, যাচ্ছি নেকো চলে
রামের মতো চোদ্দ বছর বনে।
  আমি যাব রাজপুত্রু হয়ে
  নৌকো-ভরা সোনামানিক বয়ে,
  আশুকে আর শ্যামকে নেব সাথে,
আমরা শুধু যাব মা তিন জনে।
       আমি কেবল যাব একটিবার
       সাত সমুদ্র তেরো নদীর পার।
    ভোরের বেলা দেব নৌকো ছেড়ে,
   দেখতে দেখতে কোথায় যাব ভেসে।
       দুপুরবেলা তুমি পুকুর-ঘাটে,
আমরা তখন নতুন রাজার দেশে।
পেরিয়ে যাব তির্‌পুর্নির ঘাট,
পেরিয়ে যাব তেপান্তরের মাঠ,
ফিরে আসতে সন্ধে হয়ে যাবে,
          গল্প বলব তোমার কোলে এসে।
     আমি কেবল যাব একটিবার
     সাত সমুদ্র তেরো নদীর পার।
আরো দেখুন
37
Verses
ছবির জগতে যেথা কোনো ভাষা নেই
      সেথায় তোমার স্থির দৃষ্টি
            যে কাহিনী করিতেছে সৃষ্টি,
ঘটনাবিহীন তার বোবা ইতিহাস
      কালো মেঘে ছেয়ে ফেলে চিত্ত-আকাশ
            বিষাদ-বাদল করে বৃষ্টি।
আরো দেখুন