নৌকোযাত্রা (noukajatra)

       মধু মাঝির ওই যে নৌকোখানা

বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে,

       কারো কোনো কাজে লাগছে না তো,

বোঝাই করা আছে কেবল পাটে।

  আমায় যদি দেয় তারা নৌকাটি

  আমি তবে একশোটা দাঁড় আঁটি,

  পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা --

মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে।

       আমি কেবল যাই একটিবার

       সাত সমুদ্র তেরো নদীর পার।

       তখন তুমি কেঁদো না মা, যেন

বসে বসে একলা ঘরের কোণে --

       আমি তো মা, যাচ্ছি নেকো চলে

রামের মতো চোদ্দ বছর বনে।

  আমি যাব রাজপুত্রু হয়ে

  নৌকো-ভরা সোনামানিক বয়ে,

  আশুকে আর শ্যামকে নেব সাথে,

আমরা শুধু যাব মা তিন জনে।

       আমি কেবল যাব একটিবার

       সাত সমুদ্র তেরো নদীর পার।

    ভোরের বেলা দেব নৌকো ছেড়ে,

   দেখতে দেখতে কোথায় যাব ভেসে।

       দুপুরবেলা তুমি পুকুর-ঘাটে,

আমরা তখন নতুন রাজার দেশে।

পেরিয়ে যাব তির্‌পুর্নির ঘাট,

পেরিয়ে যাব তেপান্তরের মাঠ,

ফিরে আসতে সন্ধে হয়ে যাবে,

          গল্প বলব তোমার কোলে এসে।

     আমি কেবল যাব একটিবার

     সাত সমুদ্র তেরো নদীর পার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

স্তন
Verses
নারীর প্রাণের প্রেম মধুর কোমল,
বিকশিত যৌবনের বসন্ত সমীরে
কুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে,
সৌরভ সুধায় করে পরান পাগল।
মরমের কোমলতা তরঙ্গ তরল
উথলি উঠেছে যেন হৃদয়ের তীরে।
কী যেন বাঁশির ডাকে জগতের প্রেমে
বাহিরিয়া আসিতেছে সলাজ হৃদয়,
সহসা আলোতে এসে গেছে যেন থেমে--
শরমে মরিতে চায় অঞ্চল-আড়ালে।
প্রেমের সংগীত যেন বিকশিয়া রয়,
উঠিছে পড়িছে ধীরে হৃদয়ের তালে।
হেরো গো কমলাসন জননী লক্ষ্ণীর--
হেরো নারীহৃদয়ের পবিত্র মন্দির।
পবিত্র সুমেরু বটে এই সে হেথায়,
দেবতা বিহারভূমি কনক-অচল।
উন্নত সতীর স্তন স্বরগ প্রভায়
মানবের মর্ত্যভূমি করেছে উজ্জ্বল।
শিশু রবি হোথা হতে ওঠে সুপ্রভাতে,
শ্রান্ত রবি সন্ধ্যাবেলা হোথা অস্ত যায়।
দেবতার আঁখিতারা জেগে থাকে রাতে,
বিমল পবিত্র দুটি বিজন শিখরে।
চিরস্নেহ-উৎসধারে অমৃত নির্ঝরে
সিক্ত করি তুলিতেছে বিশ্বের অধর।
জাগে সদা সুখসুপ্ত ধরণীর 'পরে,
অসহায় জগতের অসীম নির্ভর।
ধরণীর মাঝে থাকি স্বর্গ আছে চুমি,
দেবশিশু মানবের ওই মাতৃভূমি।
আরো দেখুন
সঙ্গী
Verses
আরেক দিনের কথা পড়ি গেল মনে।
একদা মাঠের ধারে শ্যাম তৃণাসনে
একটি বেদের মেয়ে অপরাহ্নবেলা
কবরী বাঁধিতেছিল বসিয়া একেলা।
পালিত কুকুরশিশু আসিয়া পিছনে
কেশের চাঞ্চল্য হেরি খেলা ভাবি মনে
লাফায়ে লাফায়ে উচ্চে করিয়া চিৎকার
দংশিতে লাগিল তার বেণী বারম্বার।
বালিকা ভর্ৎসিল তারে গ্রীবাটি নাড়িয়া,
খেলার উৎসাহ তাহে উঠিল বাড়িয়া।
বালিকা মারিল তারে তুলিয়া তর্জনী,
দ্বিগুণ উঠিল মেতে খেলা মনে গণি।
তখন হাসিয়া উঠি লয়ে বক্ষ-'পরে
বালিকা ব্যথিল তারে আদরে আদরে।
আরো দেখুন
218
Verses
MY HEART HAS spread its sails to the idle winds for the shadowy island of Anywhere.
আরো দেখুন