৫৫ (tumi more arpiyachho joto odhikar)

তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার

ক্ষুণ্ন না করিয়া কভু কণামাত্র তার

সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে

অকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে।

জীবন সার্থক হবে তবে।

      চিরদিন

জ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলাবিহীন।

ভক্তি যেন ভয়ে নাহি হয় পদানত

পৃথিবীর কারো কাছে। শুভচেষ্টা যত

কোনো বাধা নাহি মানে কোনো শক্তি হতে

আত্মা যেন দিবারাত্রি অবারিত স্রোতে

সকল উদ্যম লয়ে ধায় তোমা-পানে

সর্ব বন্ধ টুটি। সদা লেখা থাকে প্রাণে

"তুমি যা দিয়েছ মোরে অধিকারভার

তাহা কেড়ে নিতে দিলে অমান্য তোমার।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

229
Verses
OUR NAMES are the light that glows on the sea waves at night and then dies without leaving its signature.
আরো দেখুন
২৪
Verses
২৪
শিখারে কহিল হাওয়া,
            "তোমারে তো চাই পাওয়া।'
যেমনি জিনিতে চাহিল ছিনিতে
            নিবে গেল দাবি-দাওয়া॥  
আরো দেখুন
আবার এরা ঘিরেছে মোর মন
Verses
আবার এরা ঘিরেছে মোর মন।
আবার চোখে নামে যে আবরণ।
              আবার এ যে নানা কথাই জমে,
              চিত্ত আমার নানা দিকেই ভ্রমে,
              দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,
                    আবার এ যে হারাই শ্রীচরণ।
তব নীরব বাণী হৃদয়তলে
ডোবে না যেন লোকের কোলাহলে।
              সবার মাঝে আমার সাথে থাকো,
              আমায় সদা তোমার মাঝে ঢাকো,
              নিয়ত মোর চেতনা-'পরে রাখো
                    আলোকে-ভরা উদার ত্রিভুবন।
আরো দেখুন