৬৭ (se porom poripurno probhater lagi)

সে পরম পরিপূর্ণ প্রভাতের লাগি,

হে ভারত, সর্বদুঃখে রহো তুমি জাগি

সরলনির্মলচিত্ত-- সকল বন্ধনে

আত্মারে স্বাধীন রাখি, পুষ্প ও চন্দনে

আপনার অন্তরের মাহাত্ম্যমন্দির

সজ্জিত সুগন্ধি করি, দুঃখনম্রশির

তাঁর পদতলে নিত্য রাখিয়া নীরবে।

তাঁ' হতে বঞ্চিত করে তোমারে এ ভবে

এমন কেহই নাই-- সেই গর্বভরে

সর্বভয়ে থাকো তুমি নির্ভয় অন্তরে

তাঁর হস্ত হতে লয়ে অক্ষয় সম্মান।

ধরায় হোক-না তব যত নিম্ন স্থান

তাঁর পাদপীঠ করো সে আসন তব

যাঁর পাদরেণুকণা এ নিখিল ভব।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

99
Verses
II. 111. Narad, pyar so antar nahi
OH NARAD! I know that my Lover cannot be far:
When my Lover wakes, I wake: when He sleeps, I sleep.
He is destroyed at the root who gives pain to my Beloved.
Where they sing His praise, there I live;
When He moves, I walk before Him: my heart yearns for my Beloved.
The infinite pilgrimage lies at His feet, a million devotees are seated there.
Kabir says: 'The Lover Himself reveals the glory of true love.'
আরো দেখুন
28
Verses
II. 85. nirgun age sargun nacai
BEFORE THE Unconditioned, the Conditioned dances:
'Thou and I are one!' this trumpet proclaims.
The Guru comes, and bows down before the disciple:
This is the greatest of wonders.
আরো দেখুন
102
Verses
যদিও ক্লান্ত মোর দিনান্ত
      রিক্ত আমার বল্লী,
তবুও পেয়েছি বনের প্রান্তে
      একটি শীর্ণ মল্লি।
মোর দ্বারে যবে আনিয়াছ সাজি
স্নেহের আশিস্‌ এই লহো আজি--
যাবার ঘণ্টা ওই উঠে বাজি,
      বিদায় হে গুরুপল্লী!
আরো দেখুন