৩ (nishith shoyone bhebe rakhi)

নিশীথশয়নে ভেবে রাখি মনে

ওগো অন্তরযামী,

প্রভাতে প্রথম নয়ন মেলিয়া

তোমারে হেরিব আমি,

ওগো অন্তরযামী।

জাগিয়া বসিয়া শুভ্র আলোকে

তোমার চরণে নমিয়া পুলকে

মনে ভেবে রাখি দিনের কর্ম

    তোমারে সঁপিব স্বামী,

ওগো অন্তরযামী।

দিনের কর্ম সাধিতে সাধিতে

ক্ষণে ক্ষণে ভাবি মনে

কর্ম-অন্তে সন্ধ্যাবেলায়

বসিব তোমার সনে।

সন্ধ্যেবেলায় ভাবি বসে ঘরে

তোমার নিশীথবিরামসাগরে

শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা

নীরবে যাইবে নামি,

      ওগো অন্তরযামী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

47
Verses
LET ME LIE down upon the ground beneath your footstool in perfect
gladness.
Let my garment be red with the common dust you touch with your feet.
Set me not higher than others; keep me not apart from all else.
Draw me down into a sweet lowliness.
Let my garment be red with the common dust you touch with your feet.
Let me remain the last of all your pilgrims; I shall try to reach
the lowest site which is the broadest.
They come from all sides to ask for gifts from your hands.
Let me wait till they all have had their shares; I shall be
content with the last remnant.
Let my garment be red with the common dust you touch with your feet.
আরো দেখুন
14
Verses
ALL THAT I had I gave to you, keeping but the barest veil of reserve.
        It is so thin that you secretly smile at it and I feel ashamed.
        The gust of the spring breeze sweeps it away unawares, and the flutter of my own heart moves it as the waves move their foam.
        My love, do not grieve if I keep this flimsy mist of distance round me.
        This frail reserve of mine is no mere woman's coyness, but a slender stem on which the flower of my self-surrender bends towards you with reticent grace.
আরো দেখুন
নব পরিচয়
Verses
জন্ম মোর বহি যবে
          খেয়ার তরী এল ভবে
                   যে-আমি এল সে-তরীখানি বেয়ে,
ভাবিয়াছিনু বারে বারে
          প্রথম হতে জানি তারে,
                   পরিচিত সে পুরানো সবচেয়ে।
হঠাৎ যবে হেনকালে
          আবেশকুহেলিকাজালে
                   অরুণরেখা ছিদ্র দেয় আনি
          আমার নব পরিচয়
                   চমকি উঠে মনোময়--
                             নূতন সে যে, নূতন তারে জানি।
বসন্তের ভরাস্রোতে
          এসেছিল সে কোথা হতে
                   বহিয়া চিরযৌবনেরই ডালি।
অনন্তের হোমানলে
          যে-যজ্ঞের শিখা জ্বলে,
                   সে-শিখা হতে এনেছে দীপ জ্বালি।
মিলিয়া যায় তারই সাথে
          আশ্বিনেরই নবপ্রাতে
                   শিউলিবনে আলোটি     যাহা পড়ে,
শব্দহীন কলরোলে
          সে-নাচ তারই বুকে দোলে
                   যে-নাচ লাগে বৈশাখের ঝড়ে।
এ-সংসারে সব সীমা
          ছাড়ায়ে গেছে যে-মহিমা
                   ব্যাপিয়া আছে অতীতে অনাগতে,
মরণ করি অভিভব
          আছেন চির যে-মানব
                             নিজেরে দেখি সে-পথিকের পথে।
সংসারের ঢেউখেলা    
          সহজে করি অবহেলা
                   রাজহংস চলেছে যেন ভেসে--
সিক্ত নাহি করে তারে,
          মুক্ত রাখে পাখাটারে,
                   ঊর্ধ্বশিরে পড়িছে আলো এসে।
          আনন্দিত মন আজি
                   কী সংগীতে উঠে বাজি,
                             বিশ্ববীণা পেয়েছি যেন বুকে।
          সকল লাভ, সকল ক্ষতি,
                   তুচ্ছ আজি হল অতি
                             দুঃখ সুখ ভুলে যাওয়ার সুখে।
আরো দেখুন