৮৩ (he dur hoite dur he nikototomo)

হে দূর হইতে দূর, হে নিকটতম,

যেথায় নিকটে তুমি সেথা তুমি মম,

যেথায় সুদূরে তুমি সেথা আমি তব।

কাছে তুমি নানা ভাবে নিত্য নব নব

সুখে দুঃখে জনমে মরণে। তব গান

জল স্থল শূন্য হতে করিছে আহ্বান

মোরে সর্ব কর্ম-মাঝে-- বাজে গূঢ়স্বরে

প্রহরে প্রহরে চিত্তকুহরে কুহরে

তোমার মঙ্গলমন্ত্র।

     যেথা দূর তুমি

সেথা আত্মা হারাইয়া সর্ব তটভূমি

তোমার নিঃসীম-মাঝে পূর্ণানন্দভরে

আপনারে নিঃশেষিয়া সমর্পণ করে।

কাছে তুমি কর্মতট আত্মা-তটিনীর,

দূরে তুমি শান্তিসিন্ধু অনন্ত গভীর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রণয়প্রশ্ন
Verses
        এ কি তবে সবই সত্য
         হে আমার চিরভক্ত?
আমার চোখের বিজুলি-উজল আলোকে
হৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে,
              এ কি সত্য?
         আমার মধুর অধর, বধূর
            নবলাজসম রক্ত,
            হে আমার চিরভক্ত,
              এ কি সত্য?
চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি?
চরণে আমার বীণাঝংকার বাজে কি?
              এ কি সত্য?
নিশির শিশির ঝরে কি আমারে হেরিয়া?
প্রভাত-আলোকে পুলক আমারে ঘেরিয়া,
               এ কি সত্য?
          তপ্তকপোলপরশে অধীর
             সমীর মদিরমত্ত,
             হে আমার চিরভক্ত,
               এ কি সত্য?
কালো কেশপাশে দিবস লুকায়ে আঁধারে,
মরণবাঁধন মোর দুই ভুজে বাঁধা রে,
               এ কি সত্য?
ভুবন মিলায়ে মোর অঞ্চলখানিতে,
বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে,
              এ কি সত্য?
         ত্রিভুবন লয়ে শুধু আমি আছি,
            আছে মোর অনুরক্ত,
            হে আমার চিরভক্ত,
              এ কি সত্য?
তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া
জগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া?
               এ কি সত্য?
আমার বচনে নয়নে অধরে অলকে
চিরজনমের বিরাম লভিলে পলকে,
               এ কি সত্য?
          মোর সুকুমার ললাটফলকে
             লেখা অসীমের তত্ত্ব,
             হে আমার চিরভক্ত,
               এ কি সত্য?
আরো দেখুন
ওগো আমার এই জীবনের
Verses
       ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা,
       মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা।
              সারা জনম তোমার লাগি
              প্রতিদিন যে আছি জাগি,
       তোমার তরে বহে বেড়াই
                    দুঃখসুখের ব্যথা।
       মরণ, আমার মরণ, তুমি
                  কও আমারে কথা।
       যা পেয়েছি, যা হয়েছি
                    যা-কিছু মোর আশা।
       না জেনে ধায় তোমার পানে
                    সকল ভালোবাসা।
              মিলন হবে তোমার সাথে,
              একটি শুভ দৃষ্টিপাতে,
       জীবনবধূ হবে তোমার
              নিত্য অনুগতা;
       মরণ, আমার মরণ, তুমি
             কও আমারে কথা।
                           বরণমালা গাঁথা আছে,
                                         আমার চিত্তমাঝে,
                           কবে নীরব হাস্যমুখে
                                         আসবে বরের সাজে।
                                সেদিন আমার রবে না ঘর,
                                কেই-বা আপন, কেই-বা অপর,
                           বিজন রাতে পতির সাথে
                                    মিলবে পতিব্রতা।
                           মরণ, আমার মরণ, তুমি
                                     কও আমারে কথা।
আরো দেখুন
112
Verses
দিগ্‌বলয়ে
      নব শশীলেখা
টুক্‌রো যেন
      মানিকের রেখা।
আরো দেখুন