প্রণয়প্রশ্ন (pronoyproshno)

        এ কি তবে সবই সত্য

         হে আমার চিরভক্ত?

আমার চোখের বিজুলি-উজল আলোকে

হৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে,

              এ কি সত্য?

         আমার মধুর অধর, বধূর

            নবলাজসম রক্ত,

            হে আমার চিরভক্ত,

              এ কি সত্য?

 

চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি?

চরণে আমার বীণাঝংকার বাজে কি?

              এ কি সত্য?

নিশির শিশির ঝরে কি আমারে হেরিয়া?

প্রভাত-আলোকে পুলক আমারে ঘেরিয়া,

               এ কি সত্য?

          তপ্তকপোলপরশে অধীর

             সমীর মদিরমত্ত,

             হে আমার চিরভক্ত,

               এ কি সত্য?

 

কালো কেশপাশে দিবস লুকায়ে আঁধারে,

মরণবাঁধন মোর দুই ভুজে বাঁধা রে,

               এ কি সত্য?

ভুবন মিলায়ে মোর অঞ্চলখানিতে,

বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে,

              এ কি সত্য?

         ত্রিভুবন লয়ে শুধু আমি আছি,

            আছে মোর অনুরক্ত,

            হে আমার চিরভক্ত,

              এ কি সত্য?

 

তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া

জগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া?

               এ কি সত্য?

আমার বচনে নয়নে অধরে অলকে

চিরজনমের বিরাম লভিলে পলকে,

               এ কি সত্য?

          মোর সুকুমার ললাটফলকে

             লেখা অসীমের তত্ত্ব,

             হে আমার চিরভক্ত,

               এ কি সত্য?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পরিচয়
Verses
দয়া বলে, কে গো তুমি মুখে নাই কথা?
অশ্রুভরা আঁখি বলে, আমি কৃতজ্ঞতা।
আরো দেখুন
274
Verses
LIGHT IN MY heart the evening star of rest and then let the night whisper to me of love.
আরো দেখুন
সুসময়
Verses
শোকের বরষা দিন এসেছে আঁধারি--
ও ভাই গৃহস্থ চাষি, ছেড়ে আয় বাড়ি।
ভিজিয়া নরম হল শুষ্ক মরু মন,
এই বেলা শষ্য তোর করে নে বপন।
আরো দেখুন