১৭ (alpa laiyaa thaaki taai mor)

                   অল্প লইয়া থাকি,তাই মোর

                             যাহা যায় তাহা যায়--

                   কণাটুকু যদি হারায় তা লয়ে

                             প্রাণ করে হায়-হায়।

নদীতটসম কেবলি বৃথাই

প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,

একে একে বুকে আঘাত করিয়া

       ঢেউগুলি কোথা ধায়।

              অল্প লইয়া থাকি,তাই মোর

                     যাহা যায় তাহা যায়।

                      যাহা যায় আর যাহা-কিছু থাকে

                      সব যদি দিই সঁপিয়া তোমাকে

                      তবে নাহি ক্ষয়, সবি জেগে রয়

                             তব মহা মহিমায়।

তোমাতে রয়েছে কত শশী ভানু,

কভু না হারায়ে অণু পরমাণু--

আমার ক্ষুদ্র হারাধনগুলি

       রবে না কি তব পায়?

              অল্প লইয়া থাকি,তাই মোর

                      যাহা যায় তাহা যায়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১৭৮
Verses
১৭৮
ভালো যে করিতে পারে ফেরে দ্বারে এসে,
ভালো যে বাসিতে পারে সর্বত্র প্রবেশে॥  
আরো দেখুন
95
Verses
I.109. sain ke sangat sasur ai
I CAME with my Lord to my Lord's home: but I lived not with Him and I tasted Him not, and my youth passed away like a dream.
On my wedding night my women-friends sang in chorus, and I was anointed with the unguents of pleasure and pain:
But when the ceremony was over, I left my Lord and came away, and my kinsman tried to console me upon the road.
Kabir says, I shall go to my Lord's house with my love at my side; then shall I sound the trumpet of triumph!
আরো দেখুন
55
Verses
তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার
ক্ষুণ্ন না করিয়া কভু কণামাত্র তার
সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে
অকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে।
জীবন সার্থক হবে তবে।
      চিরদিন
জ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলাবিহীন।
ভক্তি যেন ভয়ে নাহি হয় পদানত
পৃথিবীর কারো কাছে। শুভচেষ্টা যত
কোনো বাধা নাহি মানে কোনো শক্তি হতে
আত্মা যেন দিবারাত্রি অবারিত স্রোতে
সকল উদ্যম লয়ে ধায় তোমা-পানে
সর্ব বন্ধ টুটি। সদা লেখা থাকে প্রাণে
"তুমি যা দিয়েছ মোরে অধিকারভার
তাহা কেড়ে নিতে দিলে অমান্য তোমার।'
আরো দেখুন