তবু (tabu)

     তবু মনে রেখো, যদি দূরে যাই চলি,

     সেই পুরাতন প্রেম যদি এক কালে

     হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি--

     ঢাকা পড়ে নব নব জীবনের জালে।

     তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি,

     নূতন এ প্রেম যদি হয় পুরাতন,

     দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি--

     পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন।

     তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে

     উদাস বিষাদভরে কাটে সন্ধ্যাবেলা,

     অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে,

     অথবা বসন্ত-রাতে থেমে যায় খেলা।

     তবু মনে রেখো, যদি মনে প'ড়ে আর

     আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

35
Verses
THE BREEZE whispers to the lotus,
'What is thy secret?'
It is myself,' says the lotus,
'Steal it and I disappear!'
আরো দেখুন
গীতহীন
Verses
চলে গেছে মোর বীণাপাণি
         কতদিন হল সে না জানি।
কী জানি কী অনাদরে    বিস্মৃত ধূলির 'পরে
         ফেলে রেখে গেছে বীণাখানি।
ফুটেছে কুসুমরাজি--              নিখিল জগতে আজি
         আসিয়াছে গাহিবার দিন,
মুখরিত দশ দিক,                 অশ্রান্ত পাগল পিক,
         উচ্ছ্বসিত বসন্তবিপিন।
বাজিয়া উঠেছে ব্যথা,              প্রাণ-ভরা ব্যাকুলতা,
         মনে ভরি উঠে কত বাণী,
বসে আছি সারাদিন                গীতিহীন স্তুতিহীন--
         চলে গেছে মোর বীণাপাণি।
আর সে নবীন সুরে                বীণা উঠিবে না পুরে,
         বাজিবে না পুরানো রাগিণী;
যৌবনে যোগিনীমত,              লয়ে নিত্য মৌনব্রত
         তুই বীণা রবি উদাসিনী।
কে বসিবে এ আসনে              মানসকমলবনে,
         কার কোলে দিব তোরে আনি--
থাক্‌ পড়ে ওইখানে                চাহিয়া আকাশপানে--
         চলে গেছে মোর বীণাপাণি।
কখনো মনের ভুলে               যদি এরে লই তুলে
         বাজে বুকে বাজাইতে বীণা;
যদিও নিখিল ধরা                  বসন্তে সংগীত ভরা,
         তবু আজি গাহিতে পারি না।
কথা আজি কথাসার,              সুর তাহে নাহি আর,
         গাঁথা ছন্দ বৃথা বলে মানি--
অশ্রুজলে ভরা প্রাণ,              নাহি তাহে কলতান--
         চলে গেছে মোর বীণাপাণি।
ভাবিতাম সুরে বাঁধা               এ বীণা আমারি সাধা,
         এ আমার দেবতার বর;
এ আমারি প্রাণ হতে              মন্ত্রভরা সুধাস্রোতে
         পেয়েছে অক্ষয় গীতস্বর।
একদিন সন্ধ্যালোকে               অশ্রুজল ভরি চোখে
         বক্ষে এরে লইলাম টানি--
আর না বাজিতে চায়,             তখনি বুঝিনু হায়
         চলে গেছে মোর বীণাপাণি।
আরো দেখুন
১৩১
Verses
১৩১
খেলার খেয়ালবশে কাগজের তরী
স্মৃতির খেলেনা দিয়ে দিয়েছিনু ভরি,
যদি ঘাটে গিয়ে ঠেকে প্রভাতবেলায়
তুলে নিয়ো তোমাদের প্রাণের খেলায় ॥  
আরো দেখুন