সন্ধ্যায় (sandhyay)

          ওগো তুমি, অমনি সন্ধ্যার মতো হও।

সুদূর পশ্চিমাচলে             কনক-আকাশতলে

          অমনি নিস্তব্ধ চেয়ে রও।

অমনি সুন্দর শান্ত              অমনি করুণ কান্ত

          অমনি নীরব উদাসিনী,

ওইমতো ধীরে ধীরে               আমার জীবনতীরে

          বারেক দাঁড়াও একাকিনী।

জগতের পরপারে             নিয়ে যাও আপনারে

          দিবসনিশার প্রান্তদেশে।

থাক্‌ হাস্য-উৎসব,             না আসুক কলরব

          সংসারের জনহীন শেষে।

এস তুমি চুপে চুপে           শ্রান্তিরূপে নিদ্রারূপে,

          এস তুমি নয়ন-আনত।

এস তুমি ম্লান হেসে         দিবাদগ্ধ আয়ুশেষে

          মরণের আশ্বাসের মতো।

আমি শুধু চেয়ে থাকি         অশ্রুহীন শ্রান্ত-আঁখি,

          পড়ে থাকি পৃথিবীর 'পরে--

খুলে দাও কেশভার,              ঘনস্নিগ্ধ অন্ধকার

          মোরে ঢেকে দিক স্তরে স্তরে।

রাখো এ কপালে মম            নিদ্রার আবেশ-সম

          হিমস্নিগ্ধ করতলখানি।

বাক্যহীন স্নেহভরে             অবশ দেহের 'পরে

          অঞ্চলের প্রান্ত দাও টানি।

তার পরে পলে পলে            করুণার অশ্রুজলে

          ভরে যাক নয়নপল্লব।

সেই স্তব্ধ আকুলতা              গভীর বিদায়ব্যথা

          কায়মনে করি অনুভব।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

একাকিনী
Verses
একাকিনী বসে থাকে আপনারে সাজায়ে যতনে।
                বসনে ভূষণে
          যৌবনেরে করে মূল্যবান।
             নিজেরে করিবে দান
                  যার হাতে
          সে অজানা তরুণের সাথে
        এই যেন দূর হতে তার কথা-বলা।
                 এই প্রসাধনকলা,
          নয়নের এ-কজ্জললেখা,
উজ্জ্বল বসন্তীরঙা অঞ্চলের এ-বঙ্কিমরেখা
          মণ্ডিত করেছে দেহ প্রিয়সম্ভাষণে।
                  দক্ষিণপবনে
অস্পষ্ট উত্তর আসে শিরীষের কম্পিত ছায়ায়।
      এইমতো দিন যায়,
             ফাগুনের গন্ধে ভরা দিন।
      সায়াহ্নিক দিগন্তের সীমন্তে বিলীন
            কুঙ্কুম-আভায় আনে
                 উৎকণ্ঠিত প্রাণে
                    তুলি' দীর্ঘশ্বাস--
          অভাবিত মিলনের আরক্ত আভাস।
আরো দেখুন
বন্দিনী
Verses
            তুমি বনের পুব পবনের সাথী,
বাদল মেঘের পথে তোমার ডানার মাতামাতি।
            ওগো পাখি, বাঁধনহারা পাখি,
খাঁচার কোণে এই বিজনে আপন মনে থাকি।
            হায় অজানা, জানি না সে
            উধাও তুমি কোন্‌ আকাশে,
কোন্‌ তমালের কাননতলে মধ্যদিনের তাপে
বনচ্ছায়ার শিরায় শিরায় তোমারি সুর কাঁপে।
        কোন্‌ রঙনে রঙিন তোমার পাখা?
তোমার সোনার বরনখানি ভাবনাতে মোর আঁকা
           ওগো পাখি, বাঁধনহারা পাখি,
মুক্তরূপের ধ্যানের ছায়ায় মগ্ন আমার আঁখি।
           বন্দী মনের বদ্ধ ডানা,
           চতুর্দিকে কঠোর মানা,
তোমার সাথে উড়ে চলার মিলন মাগি মনে--
শূন্যে সদাই গান ফেরে তাই অসীম অন্বেষণে।
      গান গাওয়া মোর সেই মিলনের খেলা,
তোমার গানের ছন্দে আমার স্বপন-পাখা মেলা।
              ওগো পাখি,বাঁধনহারা পাখি,
মনে মনে তোমায় পরাই গানের গাঁথন রাখি।
              আজি আমার সুরের মাঝে
              দূরের ডানার শব্দ বাজে,
মেঘের পথিক গানে আমার এল প্রাণের কূলে,
বিরহেরি আকাশতলে নিল আমায় তুলে।
      গানের হাওয়ায় নিকট মিলায় দূরে--
দূর আসে সেই হাওয়ায় প্রাণের নিকট অন্তঃপুরে।
              ওগো পাখি, বাঁধনহারা পাখি,
তোমার গানের মরীচিকায় শূন্য যে দাও ঢাকি।
              বাঁধনে তাই জাদু লাগে,
              বীণার তারে মূর্তি জাগে,
রাগিণীতে মুক্তি সে দেয়, ওগো আমার দূর,
তোমার দেওয়া না-শোনা গান বাঁধে যে তার সুর।
আরো দেখুন
30
Verses
A SMILE OF mirth spread over the sky when you dressed my heart in rags and sent her forth into the road to beg.
She went from door to door, and many a time when her bowl was nearly full she was robbed.
At the end of the weary day she came to your palace gate holding up her pitiful bowl, and you came and took her hand and seated her beside you on your throne.
আরো দেখুন