মায়া (maya)

        বৃথা এ বিড়ম্বনা!

কিসের লাগিয়া          এতই তিয়াষ,

        কেন এত যন্ত্রণা!

ছায়ার মতন             ভেসে চলে যায়

        দরশন পরশন--

এই যদি পাই            এই ভুলে যাই,

        তৃপ্তি না মানে মন।

কত বার আসে,        কত বার ভাসে,

        মিশে যায় কত বার--

পেলেও যেমন           না পেলে তেমন

        শুধু থাকে হাহাকার।

সন্ধ্যাপবনে                      কুঞ্জভবনে

        নির্জন নদীতীরে

ছায়ার মতন                    হৃদয়বেদন

        ছায়ার লাগিয়া ফিরে।

কত দেখাশোনা         কত আনাগোনা

        চারি দিকে অবিরত,

শুধু তারি মাঝে        একটি কে আছে

        তারি তরে ব্যথা কত!

চিরদিন ধ'রে               এমনি চলিছে,

        যুগ-যুগ গেছে চ'লে!

মানবের মেলা               করে গেছে খেলা

        এই ধরণীর কোলে!

এই ছায়া লাগি          কত নিশি জাগি

        কাঁদায়েছে কাঁদিয়াছে--

মহাসুখ মানি            প্রিয়তনুখানি

        বাহুপাশে বাঁধিয়াছে!

নিশিদিন কত               ভেবেছে সতত

        নিয়ে কার হাসিকথা!

কোথা তারা আজ,         সুখ দুখ লাজ,

        কোথা তাহাদের ব্যথা?

কোথা সেদিনের             অতুলরূপসী

        হৃদরপ্রেয়সীচয়?

নিখিলের প্রাণে         ছিল যে জাগিয়া,

        আজ সে স্বপনও নয়!

ছিল সে নয়নে               অধরের কোণে

        জীবন মরণ কত--

বিকচ সরস                      তনুর পরশ

        কোমল প্রেমের মতো।

এত সুখ দুখ                    তীব্র কামনা

        জাগরণ হাহুতাশ

যে রূপজ্যোতিরে                 সদা ছিল ঘিরে

        কোথা তার ইতিহাস?

যমুনার ঢেউ                    সন্ধ্যারঙিন

        মেঘখানি ভালোবাসে

এও চলে যায়,          সেও চলে যায়,

        অদৃষ্ট বসে হাসে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

120
Verses
FORESTS, THE clouds of earth,
hold up to the sky their silence,
and clouds from above come down
in resonant showers.
আরো দেখুন
অসাবধান
Verses
আমায় যদি মনটি দেবে
            দিয়ো, দিয়ো মন--
মনের মধ্যে ভাবনা কিন্তু
            রেখো সারাক্ষণ।
খোলা আমার দুয়ারখানা,
            ভোলা আমার প্রাণ--
কখন যে কার আনাগোনা
            নইকো সাবধান।
পথের ধারে বাড়ি আমার,
            থাকি গানের ঝোঁকে--
বিদেশী সব পথিক এসে
           যেথা-সেথাই ঢোকে।
ভাঙে কতক, হারায় কতক
            যা আছে মোর দামি--
এমনি ক'রে একে একে
             সর্বস্বান্ত আমি।
আমায় যদি মনটি দেবে দিয়ো, দিয়ো মন--
মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ।
আমায় যদি মনটি দেবে
          নিষেধ তাহে নাই,
কিছুর তরে আমায় কিন্তু
          কোরো না কেউ দায়ী।
ভুলে যদি শপথ ক'রে
          বলি কিছু কবে,
সেটা পালন না করি তো
          মাপ করিতেই হবে।
ফাগুন মাসে পূর্ণিমাতে
         যে নিয়মটা চলে
রাগ কোরো না চৈত্র মাসে
            সেটা ভন্গ হলে।
কোনো দিন বা পূজার সাজি
            কুসুমে হয় ভরা,
কোনো দিন বা শূন্য থাকে--
           মিথ্যা সে দোষ ধরা।
আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই,
কিছুর তরে আমায় কিন্তু কোরো না কেউ দায়ী।
আমায় যদি মনটি দেবে
            রাখিয়া যাও তবে,
দিয়েছ যে সেটা কিন্তু
            ভুলে থাকতে হবে।
দুটি চক্ষে বাজবে তোমার
            নবরাগের বাঁশি,
কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া
            উঠবে হাসিরাশি।
প্রশ্ন যদি শুধাও কভু
            মুখটি রাখি বুকে,
মিথ্যা কোনো জবাব পেলে
            হেসো সকৌতুকে।
যে দুয়ারটা বন্ধ থাকে
            বন্ধ থাকতে দিয়ো,
আপনি যাহা এসে পড়ে
          তাহাই হেসে নিয়ো।
আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে--
দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে।
আরো দেখুন
হরপণ্ডিত বলে
Verses
হরপণ্ডিত বলে, 'ব্যঞ্জন সন্ধি এ,
পড়ো দেখি, মনুবাবা, একটুকু মন নিয়ে।'
         মনোযোগহন্ত্রীর
         বেড়ি আর খন্তির
ঝংকার মনে পড়ে; হেঁসেলের পন্থার
ব্যঞ্জন-চিন্তায় অস্থির মন তার।
থেকে থেকে জল পড়ে চক্ষুর কোণ দিয়ে।
আরো দেখুন