সন্ধান (sondhan)

আমার নয়ন   তব নয়নের   নিবিড় ছায়ায়

          মনের কথার কুসুমকোরক খোঁজে।

সেথায় কখন্‌   অগম গোপন   গহন মায়ায়

          পথ হারাইল ও-যে।

আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে,

নিভৃত বাণীর সন্ধান নাই যে রে;

অজানার মাঝে অবুঝের মতো ফেরে

          অশ্রুধারায় ম'জে।

আমার হৃদয়ে যে কথা লুকানো, তার আভাষণ

          ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে?

দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,

          সে তোমারে কিছু বলে?

তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে

বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে,

বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে

          সে কি কেহ নাহি বোঝে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১৮
Verses
১৮
          ওগো অনন্ত কালো,
          ভীরু এ দীপের আলো,
তারি ছোট ভয় করিবারে জয় অগণ্য তারা জ্বালো॥  
আরো দেখুন
১৫১
Verses
১৫১
পৌরপথের বিরহী তরুর কানে
বাতাস কেন বা বনের বারতা আনে॥  
আরো দেখুন
১৭৮
Verses
১৭৮
ভালো যে করিতে পারে ফেরে দ্বারে এসে,
ভালো যে বাসিতে পারে সর্বত্র প্রবেশে॥  
আরো দেখুন