নাম্নী - খেয়ালী (namni kheyali)

মধ্যাহ্নে বিজন বাতায়নে

                   সুদূর গগনে

     কী দেখে সে ধানের খেতের পরপারে--

নিরালা নদীর পথে দিগন্তে সবুজ অন্ধকারে

     যেখানে কাঁঠাল জাম নারিকেল বেত

          প্রসারিয়া চলেছে সংকেত

              অজানা গ্রামের,

  সুখ দুঃখ জন্ম মৃত্যু অখ্যাত নামের।

              অপরাহ্নে ছাদে বসি

          এলোচুল বুকে পড়ে খসি,

            গ্রন্থ নিয়ে হাতে

উদাস হয়েছে মন সে যে কোন্‌ কবিকল্পনাতে।

            সুদূরের বেদনায়

     অতীতের অশ্রুবাষ্প হৃদয়ে ঘনায়।

            বীরের কাহিনী

না-দেখা জনের লাগি তারে যেন করে বিরহিণী।

              পূর্ণিমানিশীথে

     স্রোতে-ভাসা একা তরী যবে সকরুণ সারিগীতে

ছায়াঘন তীরে তীরে সুপ্তিতে সুরের ছবি আঁকে

     উৎসুক আকাঙক্ষা জেগে থাকে

নিষুপ্ত প্রহরে,

     অহৈতুক বারিবিন্দু ঝরে

          আঁখিকোণে;

যুগান্তরপার হতে কোন্‌ পুরাণের কথা শোনে।

          ইচ্ছা করে সেই রাতে

     লিপিখানি লেখে ভূর্জপাতে

লেখনীতে ভরি লয়ে দুঃখে-গলা কাজলের কালি--

              নাম কি খেয়ালী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

6
Verses
I.83. canda jhalkai yahi ghat mahin
THE MOON shines in my body, but my blind eyes cannot see it:
The moon is within me, and so is the sun.
The unstruck drum of Eternity is sounded within me; but my deaf ears cannot hear it.
So long as man clamours for the I and the Mine, his works are as naught:
When all love of the I and the Mine is dead, then the work of the Lord is done.
For work has no other aim than the getting of knowledge:
When that comes, then work is put away.
The flower blooms for the fruit: when the fruit comes, the flower withers.
The musk is in the deer, but it seeks it not within itself: it wanders in quest of grass.
আরো দেখুন
160
Verses
THE RAINDROPS kissed the earth and whispered,'We are thy homesick children, mother, come back to thee from the heaven.'
আরো দেখুন
66
Verses
THE INFANT flower opens its bud and cries, 'Dear World, please do
not fade.'
আরো দেখুন